বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

তারাবি আদায়ের মধ্য দিয়ে শুরু হলো মহিমান্বিত মাহে রমজান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: শুক্রবার থেকে শুরু হচ্ছে মহিমান্বিত মাহে রমজান। আজ বৃহস্পতিবার রাতে এশার পর তারাবি নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয়ে গেলো এ বছরের মাহে রমজান।

ধর্মপ্রাণ মুসল্লিরা ছুটে গিয়েছেন মসজিতে তারাবির নামাজ আদায় করতে। ভোররাতে সেহরি খেয়ে রোজা রাখবেন কাল বাংলাদেশের মুসলমান।

গতকাল বুধবার বাংলাদেশের আকাশে ১৪৩৯ হিজরি সালের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হলো। এরই পরিপ্রেক্ষিতে, আগামী ১২ জুন মঙ্গলবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

গতকাল বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান। সভাশেষে ধর্মমন্ত্রী দেশবাসীকে রমজানের শুভেচ্ছা এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়েছেন।

ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, শুক্রবার পবিত্র রমজান মাসের রহমতের প্রথম ১০ দিনের প্রথম দিন। আজ বৃহস্পতিবার ভোররাত ৩টা ৪৬ মিনিটে সেহেরির শেষ সময়। আগামীকাল শুক্রবার ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে। আগামী শনিবার সেহরির শেষ সময় ভোররাত ৩টা ৪৫ মিনিট এবং ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে প্রতিবারের মতো এবারও পড়া হচ্ছে খতমে তারাবি।

আরো পড়ুন-  দুবাইয়ে ঘরে ঘরে সাহরি পৌঁছাবে ড্রোন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ