শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ

'খুতুবাতে রমজান’ রমজান বিষয়ে সেরা বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: রহমত মাগফিরাত আর নাজাতের পয়গাম নিয়ে প্রতি বছর আগমন করে মাহে রমজান৷ এ মাস তাকওয়া অর্জনের মাস৷ নিজেকে কলুষমুক্ত করার অনন্য সুযোগ করে দেয় এ মাস৷

তাই পবিত্র কুরআনে মহান রবের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ‘তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তীদের ওপর-যেন তোমরা মুত্তাকি হতে পারো৷’

মাগফিরাতের মহান ঘোষণাবাণী নিয়ে আসে রমজান৷ পাপীকে তার পাপ থেকে ফিরে আসার সুযোগ করে দেয়৷ অলসতার চাদর ছুঁড়ে ফেলে ইবাদতে আত্মমগ্ন হওয়ার আহ্বান জানায় এ বরকতময় মাস৷ প্রতি বছর যেন নতুন রূপে ফিরে আসে রমজান৷ আমাদের সংশোধনের আহ্বান জানায়৷

কিন্তু দীর্ঘ ১১ মাসের পঙ্কিল হৃদয় যেন সে ডাকে সাড়া দিতে পারে না৷ ফলে রমজানের আগে আর রমজানের পরের জীবনে দেখা যায় না তেমন কোনো পরিবর্তন৷ কেন এমন হয়? কেন নিজেকে বদলে নেয়ার সুযোগ হাতছাড়া হয়ে যায়?

সহজ উত্তর হলো, যে মনীষীগণ বাস্তেবই রমজান বুঝেছেন, রমজান পেয়েছেন এমন বুযুর্গদের সোহবত থেকে আমরা দূরে সরে থাকি৷

ডা. আয়েজ আল কারনির লেখা ‘খুতুবাতে রমজান’ সে অভাব অনেকটাই দূর করবে৷ বইটি যদি আমাদের সঙ্গে থাকে তাহলো সরাসরি আল্লাহওয়ালাদের সোহবতে না থাকলেও মনে হবে আমি আহলে দিলের ভাবগাম্ভীর্যপূর্ণ দীনি মজলিসেই বসে আছি৷

নিজেকে সিক্ত করছি কুরআন-হাদিসের নিগূঢ় তত্ববাণীতে৷ এ বইয়ের পাতায় পাতায় খুঁজে পাওয়া যাবে আল্লা অন্তরের নুরের জ্যোতি৷ ভালো করে মনযোগ দিলে অনুভব করতে পারবে তাদের হৃদয়ের উত্তাপ৷

শায়খ ডা. আয়েয আল কারনি আরব বিশ্বের এক পরিচিত নাম৷ ইলমে কুরআন, হাদিস, ফিকহে ইসলামি, ফিরাকে বাতেলা, উসুলে দীনসহ নানা বিষয়ে যার দক্ষতার সুনাম সবার মুখে মুখে৷

দাওয়াতের ময়দানে বিশাল ভূমিকা রেখে চলেছেন এই বিশ্বখ্যাত আলেম৷ 'লা তাহযান’ তার সবচে আলোচিত, সমাদ্রিত অমর গ্রহন্থ৷ পৃথিবীর বিভিন্ন ভাষায় এর অনুবাদ হয়েছে৷ শুধু আরব বিশ্বেই এ বইটির ১০ মিলিয়ন কপি বিক্রি হয়েছে৷

বাংলা ভাষায় বইটি অনুবাদ করেছেন মুফতি শফিকুল ইসলাম মারুফ৷ গুরুত্বপূর্ণ বইটি সম্পাদনা করেছেন মুফতি মুহাম্মাদ আমিমুল ইহসান।

মোট ৪০টি খুতবায় বিন্যস্ত করা হয়েছে আলোচ্য বইটি৷ শেষের দিকে রমজানের ফাযায়েল মাসায়েল ও চাঁদ দেখা বিষয়ে