মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হ্যাকিংয়ের কবল থেকে ফেসবুক সুরক্ষিত রাখার উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রিটেন ভিত্তিক রাজনৈতিক পরামর্শদাতা প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকা হাতে ব্যবহারকারীদের তথ্য ফাঁস হয়ে যাওয়ায় মাধ্যমটির সুরক্ষা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

তারা জানিয়েছে, কয়েকটা বিষয় নিয়ে একটু সতর্ক থাকলে সহজেই বাঁচা যাবে হ্যাকারদের হাত থেকে। ফেসবুকের আরো কিছু ক্ষতিকর দিক থেকেও রক্ষা পাওয়া যাবে। ব্যক্তিগত তথ্যগুলি ফেসবুকে প্রকাশ করার আগে মাথায় রাখা উচিত বেশ কয়েকটা জিনিস।

ফেসবুকে ইউজারের নাম এবং ঠিকানা থেকে সহজেই ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য হাতে পেয়ে যান হ্যাকাররা। তার উপরে ফোন নম্বর শেয়ার করলে তো আর রক্ষা নেই। অনর্গল ফোন কল পেতে থাকবেন হ্যাকারদের কাছ থেকে।

সমস্যা ফেসবুকে বেশি বন্ধু বানানো নিয়েও। অক্সফোর্ড ইন্টারনেট ইন্সটিটিউটের প্রফেসর রবিন ডানবার বলছেন, ‘পরিচয় হতে পারে অনেকেরই সঙ্গে।

তবে একসঙ্গে ১৫০ জন বন্ধুর সঙ্গেই একজন মানুষ সম্পর্ক রাখতে পারেন।’ ডানবার পরখ করে দেখেছেন ফেসবুকে তার বন্ধুদের মধ্যে ৪.১ শতাংশ সম্পূর্ণভাবে ডানবারের উপরে নির্ভরশীল আর ১৩.৬ শতাংশ ইউজারের মুখ দেখা যায় কেবলই তাদের প্রয়োজনে, তাদের ইমোশনাল ক্রাইসিসের সময়ে।

রবিন মনে করেন, এমন অপ্রয়োজনীয় বন্ধু এড়িয়ে গেলে ভালই হবে ব্যবহারকারীদের। অক্সফোর্ড ইন্টারনেট ইন্সটিটিউটের আরেক প্রফেসর ভিক্টোরিয়া ন্যাশ আজকের বাচ্চাদের নিয়ে একটা প্রশ্ন তুলে ধরেছেন। পরবর্তী কালে নিজেদের কী ধরনের তথ্য ফেসবুকের মাধ্যমে দেখতে আগ্রহী হবে বাচ্চারা? ন্যাশের বক্তব্য, ‘এই প্রশ্নটা আগে প্রাসঙ্গিক ছিল না, কিন্তু আজ বেশ প্রাসঙ্গিক। কারণ, আজকাল বাচ্চাদের ছবি ফেসবুকে দেয়ার একটা হিড়িক চলছে অভিভাবকদের মধ্যে।’

স্কুল থেকে ফিরেই বাবা-মায়ের ফেসবুকে ঢুঁ মারার ঝোঁক রয়েছে আজকের বাচ্চাদের। আর তাতেই থাবা বসাচ্ছে ‘ব্লু হোয়েল’ এর মতো প্রাণনাশক কিছু গেম। এমনটা নয় যে, ফেসবুক ছাড়াও বাচ্চারা এইসব গেমের ব্যাপারে জানতে পারবে না। তবে ফেসবুক বাচ্চাদের মনে নতুনকে জানার খিদে আরো বাড়িয়ে দিচ্ছে। আর তার থেকেই ঘটে যাচ্ছে বিপদ। এমনকি যৌন অপরাধীদেরও খপ্পরে পড়তে হচ্ছে কচিকাঁচাদের।

ফেসবুকে লোকেশন সেট করে রাখা আরেক বিপদের কাজ। এই লোকেশন সেট করে রাখলেই আপনার অবস্থানের বিষয়ে বিশদে জেনে যাচ্ছে