মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

স্কুলে বিদেশি স্যোশাল মিডিয়া নেটওয়ার্ক বন্ধ ঘোষণা ইরানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুলাইমান সাদী : ইরান শিক্ষা মন্ত্রণালয় দেশটির স্কুলগুলোতে বিদেশি স্যোশাল মিডিয়া নেটওয়ার্ক বন্ধের ঘোষণা দিয়েছে। গতকাল রোববার আইএলএনএ নিউজ এজেন্সি এক খবরে প্রকাশ করেছে, তেহরান কর্তৃক এক প্রজ্ঞাপনে বহিরাগত অনলাইন সংস্থাগুলোর প্রভাব সীমিত করার নির্দেশ জারি করা হয়েছে।

স্কুলগুলো তাদের যোগযোগব্যবস্থায় কেবল দেশীয় স্যোশাল নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিবৃতি দেয়া হয়েছে সংস্কারপন্থী সম্মিলিত নিউজ এজেন্সিটির ওই খবরে।

ইরানের অন্যতম জনপ্রিয় স্যোশাল নেটওয়ার্ক টেলিগ্রাম। ২০১৭ সালে ইসলামিক রিপাবলিকে প্রতিমাসে অ্যাপটির ইউজার ছিল ৪০ মিলিয়ন।

ইন্সট্রাগ্রামও সেখানে অন্যান্য দেশের মতো বিপুল জনপ্রিয়। অধিকাংশ ক্ষেত্রেই মাধ্যম দুটি কাস্টমারদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার হয়ে আসছে।

ইরানে কম ব্যবহৃত মাধ্যম ফেসবুক-টুইটারেও অবরোধ আরোপ করা হয়েছে। অবশ্য ভারচুয়াল প্রাইভেট নেটওয়ার্ক হিসেবে এগুলো ব্যবহারযোগ্য।

সূত্র  : আল আরাবিয়া

আরো পড়ুন : বেফাকের পরীক্ষাপদ্ধতি অনুসরণযোগ্য : ২ পাক শিক্ষাকর্মকর্তা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ