মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

এবার সহজে আত্মহত্যা করতে বের হলো ‘সুইসাইড মেশিন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: মানুষকে আত্মহত্যায় সহায়তা করতে নতুন মেশিন বানিয়েছেন অস্ট্রেলিয়ান নির্মাতা ফিলিপ নিটশকে। মৃত্যুকে মানবাধিকার দাবি করে আত্মহত্যার এই মেশিনটি বানিয়েছেন তিনি।

৩ডি প্রিন্টেড এই মেশিনটির নাম বলা হচ্ছে ‘সুইসাইড মেশিন’। কিন্তু এর আসল নাম দেওয়া হয়েছে ‘সারকো’। আমরা যেভাবে মারা যাই এটি তা বদলে দেবে বলে প্রত্যাশা নিটশকে’র, বলা হয়েছে প্রযুক্তি সাইট সিনেট-এর প্রতিবেদনে।

মানুষের আকারের একটি পড হলো সারকো, যা একটি স্ট্যান্ডের ওপর বসানো থাকে। আর এই পুরো মেশিনটি বসানো থাকে নাইট্রোজেন ক্যানের ওপর। একটি বাটন চাপার মাধ্যমে পডের মধ্যে নাইট্রোজেন বাড়তে থাকে।

নিটশকে বলেন, “যে ব্যক্তি মারা যেতে চান তিনি বাটনটি চাপ দেন এবং ক্যাপসিউলটি নাইট্রোজেন দিয়ে ভরে যায়। তিনি কিছুটা মাথা ঘুরনো অনুভব করবেন, কিন্তু কিছু সময়ের মধ্যে অজ্ঞান হয়ে পড়বেন এবং মারা যাবেন।”

নিজেকে “স্বেচ্ছায় যন্ত্রণাহীনভাবে মৃত্যু ঘটানো এবং যৌক্তিক আত্মহত্যার” পক্ষের একজন কর্মী দাবি করেন নিটশকে। এই দু’টোই তার মতে মানবাধিকার।

আগের সপ্তাহে আমস্টারডাম-এ এক ‘অন্ত্যেষ্টিক্রিয়া মেলায়’ এই সেবাটি দেখাতে একটি ভিআর অভিজ্ঞাতা প্রদর্শন করেন তিনি।

“আমি বিশ্বাস করি মানুষ কখন মরবে তা নির্ধারণ করা একটি মৌলিক মানবাধিকার। এটি শুধু খুব বেশি অসুস্থ ব্যক্তির জন্য মেডিক্যাল সুবিধা না। আপনি যদি জীবনের মতো মূল্যবান পুরস্কার পেয়ে থাকেন, আপনার উচিত আপনি যখন নির্ধারণ করবেন তখনই এই পুরস্কার বিলিয়ে দেওয়া।”- বলেন নিটশকে।

আরো পড়ুন- সিরিয়ার রাসায়নিক অস্ত্রের যোগানদাতা কারা ছিলো!