মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মহাকাশে হোটেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরতে ঘুরতে যারা ক্লান্ত হয়ে গিয়েছেন, তাদের জন্য সুসংবাদ! খুব শীঘ্রই পর্যটকদের জন্য মহাকাশে হোটেল খোলা হচ্ছে। তাও আবার একটি-দুটি নয়, পাঁচটি হোটেল পর্যটকদের সেবার নিয়োজিত থাকবে। মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজ শনিবার এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি একটি মহাকাশ বিজ্ঞান সম্মেলনে এমন ঘোষণা দেয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান জোসে’তে আয়োজিত স্পেস ২.০ সম্মেলনে বৃহস্পতিবার বিশেষ বিনোদনমূলক হোটেল খোলার সিদ্ধান্তের কথা বলা হয়। প্রতিবেদনে বলা হয়, ‘অরোরা স্টেশন প্রজেক্ট’র আওতায় দুই কর্মীসহ ৬ জনের জিরো গ্রাভিটিতে বসবাসের সুযোগ মিলবে।

ঘোষণায় বলা হয় হয়েছে যে টানা ১২ দিনের ওই সফরে পর্যটকেরা যে সুযোগ সুবিধা পাবেন, তা যে কোনো প্রথম শ্রেণীর হোটেলে দেয়া হয়ে থাকে। সেই সাথে থাকবে মহাকাশে নভোচারী হয়ে তারকামণ্ডল দেখার সুযোগ!

জিরো গ্রাভিটিতে অর্থাৎ মধ্যাকর্ষণ ছাড়া ভাসতে ভাসতে মহাকাশের বিরল নানা অভিজ্ঞতা নেয়ার পাশাপাশি যে অভিজ্ঞতাটি তাদের হবে তা কোনো পৃথিবী বাসির হয়নি। তা হচ্ছে ২৪ ঘণ্টায় অর্থাৎ পৃথিবীর হিসেবে একদিনে গড়ে ১৬ বার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার সৌভাগ্য হবে।

সম্মেলনেই অনেক সাংবাদিক প্রশ্ন করেন, পৃথিবীকে চক্কর দিতে গিয়ে ভাম্যমান হোটেলটি আবার মহাকাশে হারিয়ে যাবে কিনা। বিজ্ঞানীরা অবশ্য আশ্বস্ত করে বলেন, এমন কোনো আশঙ্কাই নেই।

অবশ্য হোটেল সুবিধা দেয়া ছাড়াও এই প্রকল্পের অধীনে বেশ কিছু গবেষণাও চলবে। মহাকাশে খাদ্যের উৎপাদন নিয়ে গবেষণা ছাড়াও ভার্চুয়াল রিয়ালিটি, হাই স্পিড ইন্টারনেট সুবিধা বিষয়েও বিজ্ঞানীরা খতিয়ে দেখবেন।

প্রকল্পটি সম্পর্কে ওরিয়ন স্পানের প্রতিষ্ঠাতা এবং প্রধান ফ্রাঙ্ক বাংগার সংবাদমাধ্যমকে জানান, আগামী ২০২১ সাল নাগাদ হোটেলটির উদ্বোধন করা হবে। সেই বছরই মহাকাশে পর্যটকদের প্রথম দলটিকে মহাকাশে পাঠানো হবে।

তবে খরচ যে আকাশচুম্বী হবে তা বলাই বাহুল্য! এমনকি আগ্রহী পর্যটকদের বিশাল অংকের অর্থ জামানতও রাখতে হবে। বলা হয়েছে, একজন পর্যটকের জন্য প্রাথমিক ভাবে হোটেল খরচ ধরা হয়েছে ৮০ কোটি টাকা।

আরো পড়ুন- মহানবীর বংশধর ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ