মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

পৃথক সড়ক দুর্ঘটনায় গাজীপুরে দুইজন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পৃথক সড়ক দুর্ঘটনায় গাজীপুর সিটি কর্পোরেশনের বাইমাইল এবং টঙ্গী আমতলী এলাকায় দুই ব্যক্তি নিহত হয়েছে। সোমবার সকালে দুর্ঘটনা দুটি ঘটে।

সালনা-কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি বাসুদেব সিনহা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের বাইমাইল এলাকায় সকাল সাড়ে ৭টার দিকে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুর রাজ্জাক (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আব্দুর রাজ্জাক কুড়িগ্রামের রাজারহাট থানার তেতনা এলাকার সেকান্দর আলীর ছেলে।

এদিকে টঙ্গী থানার এসআই শাহিন শেখ জানান, সকাল ৭টার দিকে টঙ্গী-ঘোড়ারশাল সড়কের টঙ্গীর আমতলী মোড় এলাকায় বাসচাপায় মিঠু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়। নিহত মিঠু বাগেরহাটের চিতলমারী থানার দরকটরিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ