শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

আক্রান্ত হওয়ার ২ বছর আগেই ধরা পড়বে যক্ষ্মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রযুক্তি দিন দিন অগ্রগতির দিকে যাচ্ছে। নতুন এক ধরনের রক্ত পরীক্ষা আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা যার মাধ্যমে খুব সহজেই ধরা পড়বে টিউবারকিউলোসিস বা যক্ষ্মা৷ বর্তমানে এই রোগ হলে রোগীর বাঁচার আশা অনেক কমে যায়৷ কিন্তু এই রক্ত পরীক্ষার ফলে অন্তত ২ বছর আগে যক্ষ্মা ধরা পড়বে৷

ফলে এই রোগের চিকিৎসার সুবিধা হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা৷ আমেরিকান জার্নাল অফ রেসপিরেটরি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে এটি প্রকাশিত হয়েছে৷

দক্ষিণ আফ্রিকার স্টেলেনবক্স বিশ্ববিদ্যালয়ের গেরহার্ড ওয়ালজল জানিয়েছেন, রক্তের ৪টি জিনগত সিগনেচার দেখে এর পরিমাপ করা হয়৷ আর ২ বছর আগে করা এই পরীক্ষা খুব একটা ভুল হয় না বলে জানিয়েছেন তিনি৷ এই সিগনেচারটিকে বলা হয় RISK4৷ এর প্রতিটি উপাদান আলাদাভাবে হয়তো সঠিক রোগ নির্ণয় করতে পারবে না৷ কিন্তু এই ৪টি সিগনেচার মিলে সঠিক রোগ নির্ণয় করা সম্ভব৷

যাদের যক্ষ্মা রয়েছে, সেই সব মানুষদের বিশ্লেষণ করে দেখা হয়েছে৷ গবেষকরা প্রায় ৪ হাজার ৪৬৬ জন এইচআইভি নেগেটিভ মানুষকে নিয়ে গবেষণা করেছেন৷ ওয়ালজাল জানিয়েছেন, তারা আশা করছেন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই পরীক্ষাগুলি করা যাবে৷ এখন যক্ষ্মা রোগ নির্ণয় যেভাবে হয়, সেই ফর্ম্যাটেই এর ফলাফল জানা যাবে৷

মায়োব্যাকটেরিয়াম টিউবারকিলোসিস ইনফেকশন থেকে যক্ষ্মারোগ হয়৷ পৃথিবীর যে সব রোগ থেকে মৃত্যু প্রায় নিশ্চিত, যক্ষ্মা তার মধ্যে একটি৷ প্রতি বছর প্রায় ১০ মিলিয়ন মানুষের এই রোগের পরীক্ষা হয়৷ প্রায় ২ মিলিয়ন মানুষ এই রোগে মারা গিয়েছেন বলে খবর পাওয়া যায়৷ ১.৭ বিলিয়ন মানুষ প্রতি বছর যক্ষ্মায় আক্রান্ত হয়৷ সম্প্রতি একটি স্টাডিতে এই খবর প্রকাশ পেয়েছে৷

সূত্র: কলিকাতা নিউজ

আরো পড়ুন- পাকিস্তানের ১ জেলায় খোলা আকাশের নিচে ৩৫৪ স্কুল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ