মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি

ঢাকা বিমানবন্দরে সবচেয়ে বড় সিগারেটের চালান জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচ কোটি ১০ লাখ টাকার সিগারেটের চালান জব্দ করা হয়েছে।

যা এ যাবতকালের সবচেয়ে বড় বিদেশি সিগারেটের চালান বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

বুধবার রাত সোয়া ১১টায় ঢাকা কাস্টম হাউসের সহযোগিতায় এই অভিযান চালায় শুল্ক গোয়েন্দা।

শুল্ক গোয়েন্দা জানায়, জব্দ সিগারেটগুলো এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৪ ফ্লাইটে ‘ফ্রেশ ফ্রুটস’ ঘোষণায় আনা হয়। দুবাই থেকে আসা ফ্লাইটটি রাত ১১টা ৫ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

শুল্ক গোয়েন্দা সূত্র আরো জানায়, গোপন সংবাদ থাকায় শুল্ক গোয়েন্দারা বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকায় বিশেষ নজরদারি বজায় রাখে। পরে ইকে ৫৮৪ ফ্লাইটটি অবতরণ করলে শুল্ক গোয়েন্দারা এর কার্গোহোল থেকে ফলের ঘোষণায় আনা তিনটি প্লেট শনাক্ত ও জব্দ করেন।

এক পর্যায়ে কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম এ কাজে অংশগ্রহণ করে। পরে ‘ফ্রেশ ফ্রুটস’ ঘোষণায় আনা কার্টনগুলো কাস্টমস হলে এনে রাত প্রায় সাড়ে ১২টায় বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হয় এবং আট হাজার ৪৫০ কার্টনে থাকা মোট ১৬ লাখ ৯০ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়।

আটককৃত সিগারেট ৩০৩, ৫৫৫ ও ব্ল্যাক ব্র্যান্ডের।

 

যেভাবে আমি আফগানিস্তানে নিহত হলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ