মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ফেসবুক, গুগল ও টুইটার প্রধানের বিরুদ্ধে সমন জারি মার্কিন সিনেটের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি ফেসবুকের বিরুদ্ধে তথ্য কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। আর এই পরিপ্রেক্ষিতে ফেসবুকসহ গুগল ও টুইটারের প্রধানদের সমন জারি করেছে মার্কিন সিনেটের একটি শক্তিশালী কমিটি। আগামী মাসে ওই কমিটির সামনে হাজির হয়ে ফেসবুকের মার্ক জাকারবার্গ, গুগলের সুন্দর পিচাই ও টুইটারের জ্যাক ডরসিকে সাক্ষ্য দিতে বলা হয়েছে।

জানা গেছে, ওই তথ্য সুরক্ষার নীতি ও এর বিভিন্ন দিক সম্পর্কে জানতে চাওয়া হবে তাদের কাছ থেকে। জাকারবার্গ ওই কমিটির সামনে হাজিরা দেবেন বলে ফেসবুকের কয়েকটি সূত্র জানিয়েছে।

এদিকে, মার্কিন কেন্দ্রীয় বাণিজ্য কমিশন (এফটিসি) জানিয়েছে, তথ্য-সুরক্ষার বিষয়টি নিয়ে তারা তদন্ত শুরু করেছে। যদিও এটি প্রকাশ্য তদন্ত নয়। ফেসবুক ২০১১ সালে অনুমতির নিয়ম ভেঙেছিল কি-না তা পরীক্ষা করা হবে।

প্রসঙ্গত, তথ্য-কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে এ পর্যন্ত ফেসবুকের আর্থিক ক্ষতি হয়েছে ৯ হাজার কোটি ডলার। ক্যামব্রিজ অ্যানালিটিকার ঘটনা নিজেরা তদন্ত করবেন বলে আশ্বাস দেন মার্ক জাকারবার্গ। শুধু তাই নয়, ক্ষমাও চেয়েছেন তিনি।

সূত্র: সিএনএন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ