রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

শীতলক্ষ্যায় নৌকাডুবি, নিখোঁজ ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে ৫ জন নিখোঁজ রয়েছেন। নৌকায় ১৪ যাত্রীর মধ্যে ৯ জন সাঁতরে তীরে আসতে পারলেও বাকিরা ব্যর্থ হয়।

গতরাত (শুক্রবার) নয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে নিখোঁজদের উদ্ধারে দুই ঘণ্টা চেষ্টা করে ফিরে যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এসময় শীতলক্ষ্যা পাড়ে আহাজারি করেন নিখোঁজদের স্বজনরা।

 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি মনিরুজ্জামান জানান, রাজধানীর ডেমরা থেকে ১৪ জন যুবক একটি নৌকা ভাড়া করে শীতলক্ষ্যা নদীতে ঘুরছিলেন।

“রাত সাড়ে ৯টার দিকে একটি বাল্কহেড পেছন থেকে নৌকাটিকে ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা ১৪ জনের মধ্যে ৯ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও পাঁচ জন নিখোঁজ থাকে।”

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ও ডেমরা ফায়ার সার্ভিসের তিনজনের একটি ডুবুরিদল উদ্ধার কাজ শুরু করেছে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন, লতিফ, শরিফ, তুষার, বাবু ও জসিম। যাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ