শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

যেটা না করলে বন্ধ হবে ফেসবুক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ফেসবুকে আসল নকলে ছাপিয়ে গেছে। এত অ্যাকাউন্টের ভিড়ে কোনটা সঠিক আর কোনটা ফেক বোঝা বড় দায়। এবার তাই ফেসবুক নিয়ে আসছে একটু বাড়তি নিরাপত্তা। সঠিক না ভুল সেটা ফেসবুকের পক্ষ থেকে তদারকি করা হয়ে থাকে।

ভুয়ো অ্যাকাউন্ট রুখতে অনেক আগেই সিকিউরিটি টেস্ট শুরু করেছে ফেসবুক। যে কারণে ফেসবুকে খোলা রাখতে গেলে অ্যাকাউন্টে নিজের মুখের উজ্জ্বল ছবি দিতে হয়। কোনও ফেসবুক অ্যাকাউন্টে সন্দেহজনক যদি কিছু দেখতে পায় সংস্থা, নিরাপত্তা বিভাগ ইউজারদের বলে, তাদের পরিচয়ের প্রমাণ দিতে।

তখন ইউজারকে নিজের মুখের পরিষ্কার একটি ছবি সাইটে আপলোড করতে হয়। এর আগে, সংস্থার পক্ষ থেকে জানানা হয়েছে, কোনও ইউজার ফোটো আপলোড করার পর ফেসবুক তা পরীক্ষা করে দেখবে। ফোটো টেস্ট অথেন্টিকেশন প্রসেসের মাধ্যমে তা করা হবে।

এই পদ্ধতিতেই ফেসবুক ওই ইউজার প্রোফাইল অথেন্টিক কিনা তা জেনে নেবে। ফোটো টেস্ট অথেন্টিকেশন সম্পর্কে জানা গিয়েছে, ছবি পরীক্ষা করার পর তা পুরোপুরি ভাবে সার্ভার থেকে মুছে ফেলা হয়। তবে এই পদ্ধতি সবার ক্ষেত্রেই প্রয়োগ করা হচ্ছে, নাকি ‘সন্দেহজনক’ ইউজারদের ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে, তা এখনও জানা যায়নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ