মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গ্যাস স্টেশনেও কাজ করবে সৌদি নারীরা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে নারীদের জন্য জারি করা কঠোর নিয়মকানুন এখন বিলুপ্ত হওয়ার পথে। গত বছর যুবরাজ মোহাম্মদ বিন সালমান দায়িত্ব হাতে নেওয়ার পর থেকেই দেশটিতে চোখে পড়ার মতো পরিবর্তন দেখা যায়।

সৌদিতে এখন নারীরা পারে গাড়ি চালাতে, যাচ্ছে স্টেডিয়ামে, এমনকি গত সপ্তাহে তাদের সামরিক বাহিনীতে যোগ দেওয়ার সুযোগও দিয়েছে দেশটির সরকার। এবার প্রথমবারের মতো গ্যাস স্টেশনে কাজ করার সুযোগ দেওয়া হলো সৌদি নারীদের। সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

রাজধানী রিয়াদ থেকে ৪০০ কি.মি. পূর্বে অবস্থিত একটি গ্যাস স্টেশনে কাজ করেন ৪৩ বছর বয়সী মেরভাত বুখারি। চার সন্তানের জননী বুখারি প্রথম গ্যাস স্টেশনে কাজ করার জন্য এগিয়ে আসেন। তবে প্রতিদিন কাজ করার সময় তাকে বেশ কটূক্তি ও লাঞ্ছনার শিকার হতে হয় বলে জানান তিনি।

বুখারির গ্যাস স্টেশনে কাজ করা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তার ছবি ভাইরাল হয়ে যায়। অনেকেই তার নেকাব পরা ছবি নিয়ে ট্রল করেছেন। এমনকি ‘সৌদি নারীরা গ্যাস স্টেশনে কাজ করতে পারবে না’ লিখে পোস্টও করেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ