মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বাজে রান্না করায় স্ত্রীকে তালাক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খাবার সুস্বাদু না হওয়ার অভিযোগে স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি চেয়েছেন স্বামি। আর সে কারণে হাইকোর্টে আবেদনও করেছিলেন তিনি। আবেদনকারী মুম্বাইয়ের সান্তাক্রুজের বাসিন্দা বলে জানা গেছে।

স্বামী তার আবেদনে জানান, সংসারের প্রতি দায়িত্ববান নন তার স্ত্রী। সবচেয়ে বড় বিষয় হলো, সুস্বাদু খাবার রান্না করতে পারেন না তিনি। সন্ধ্যা ৬টায় কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন স্ত্রী। ঘুম থেকে জেগে রাত সাড়ে ৮টায় খাবার তৈরি করেন। এই রান্না করা খাবার মুখে দেওয়ার মতো না।

তিনি আরো জানান, সকালে ঘুম থেকে ওঠার জন্য স্ত্রীকে ডাকা হলে তাকে লাঞ্ছনার শিকার হতে হয়।

এদিকে, এসব অভিযোগ অস্বীকার করে স্ত্রী জানান, স্বামীর পরিবারের সবার জন্য খাবার তৈরি করেই কাজে যেতেন তিনি। তবুও, শ্বশুর বাড়ির সবাই তার সঙ্গে খুব বাজে আচরণ করতেন।

এ বিষয়ে প্রতিবেশী ও আত্মীয়দের সাক্ষী হিসেবে হাজির করেন তিনি।

শুনানি শেষে অবশ্য ভারতের বোম্বে হাইকোর্ট গত শুক্রবার আবেদনটি খারিজ করে দেন। আবেদনে নির্মমতা সংক্রান্ত কোনো বিষয় উল্লেখ না থাকায় তা বাতিল করা হয়েছে বলে জানা গেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ