বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভুলে যাওয়া তথ্য মনে করিয়ে দেবে মোবাইল অ্যাপ 'জিও অ্যালার্ট'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রযুক্তি ডেস্ক: প্রয়োজনীয় তথ্য ভুলে গেলে হাতের কাছের মোবাইল ফোনে থাকা একটি অ্যাপ মনে করিয়ে দেবে আপনার ভুলে যাওয়া তথ্য।

বাংলাদেশের অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান পাওয়ার জিপি বিডি লিমিটেড তৈরি করেছে ‘জিও অ্যালার্ট’ নামের নতুন রিমাইন্ডার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন।

অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, প্রচলিত রিমাইন্ডার অ্যাপ্লিকেশনের সঙ্গে এই অ্যাপটির অনেক পার্থক্য রয়েছে। যেকোনো সময়ে যেকোনো কিছু মনে করিয়ে দেওয়ার দায়িত্ব নিশ্চিন্তে দিয়ে দেওয়া যাবে অ্যাপটিকে।

অ্যাপ্লিকেশনটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছালে মনে করিয়ে দেবে আপনার প্রয়োজনীয় তথ্য। গন্তব্যে পৌঁছানোর আগে কিংবা ফেরার পথে কোনো নির্দিষ্ট দূরত্বে থাকাকালীন আপনাকে মনে করিয়ে দেবে যা মনে রাখতে চেয়েছিলেন।

রিমাইন্ডার সেট করার সময়েই শুধুমাত্র ইন্টারনেট কানেকশন লাগবে আর জিপিএস থাকতে হবে অন। এতে করে আপনার অবস্থান সম্পর্কে জেনে যাবে এই অ্যাপ্লিকেশন এবং মনে করিয়ে দেবে আপনার প্রয়োজনীয় তথ্য।

যদি জিপিএস বন্ধও থাকে তবুও আপনাকে প্রয়োজনীয় তথ্য মনে করিয়ে দিতে সক্ষম এ অ্যাপ্লিকেশনের জিওফেন্স নামেন একটি ফিচার।

অ্যাপ নির্মাতারা জানান, অ্যাপ ব্যবহারকারীরা লোকেশন সেট করতে পারেন গুগল ম্যাপ অথবা কারেন্ট লোকেশন এমনকি এলাকার নাম টাইপ করেও। আপনার সেট করা সমস্ত জায়গা গুগল ম্যাপ এ দেখতে পারবেন।

নির্দিষ্ট বার, অথবা প্রতিদিনের যেকোনো রিমাইন্ডার আপনি সেট করতে পারেন, নির্দিষ্ট দূরত্ব দিয়েও রিমাইন্ডার সেট করে নিতে পারেন।

মজার ব্যাপার হচ্ছে এই অ্যাপ্লিকেশন এ আছে ভয়েস রিমাইন্ডার সার্ভিস, যার সাহায্যে আপনার চাওয়া অনুসারে মানুষের কণ্ঠে কথা বলে সেবা অব্যাহত রাখবে।
অ্যাপটি ডাউনলোড করার লিংক https://play.google.com/store/apps/details?id=com.powergroupbd.geopoweralert

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ