সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

এবার বিনামূল্যে আনলিমিটেড ইন্টারনেট সুবিধার সিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার সিম ব্যবহারেই পাওয়া যাবে আনলিমিটেড ইন্টারনেট সুবিধা। সিম কার্ড নির্মাতা প্রতিষ্ঠান চ্যাটসিম ইতালির মিলানে তাদের সর্বশেষ সংস্করণ চ্যাটসিম ২ সিম কার্ড অবমুক্ত করেছে।

দ্বিতীয় প্রজন্মের এই কোম্পানিটি বিনামূল্যে আনলিমিটেড ডাটা সুবিধা দেয়ার কথা দাবি করছে। পাশাপাশি ইচ্ছেমত মেসেজিং, অডিও ও ভিডিও কল করা যাবে।

জানা গেছে, সিমকার্ডটি পৃথিবীর ১৬৫টি দেশে ব্যবহার করা যাবে। এই সিমে জিরো রেটিং কনসেপ্ট প্রয়োগ করা হয়েছে।

সিমটি দিয়ে ওয়াইফাই এক্সেস কিংবা রোমিং ছাড়াই আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করা যাবে। তবে এই সিম কেনা ও ব্যবহারের জন্য বাৎসরিক হারে নির্দিষ্ট ফি দিতে হবে।

এর আগে চ্যাট সিম ওয়ান বাজারে আসে। সেই সিমটিতে ইন্টারনেট ব্যবহারে সীমাবদ্ধতা ছিল। বিশেষ করে ছবি পাঠানো, ভিডিও পাঠানো এবং ভয়েস কল করার সুবিধা ছিল না। নতুন চ্যাট সিম টুতে এসকল সমস্যা দূর করা হয়েছে।

আসছে ২৬ ফেব্রুয়ারি থেকে স্পেনের বার্সেলোনায় শুরু হতে যাওয়া ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে এই চ্যাট সিম টু প্রদর্শন করা হবে। তখন এই সিমের দাম ও কোন কোন দেশে এটি ব্যবহার করা যাবে সেটি জানানো হবে।

এই সিমটি ১৬৫টি দেশের ২৫০টি টেলিকম অপারেটরের সাথে যৌথভাবে কাজ করছে। এই সিম ব্যবহারকারীরা বিনামূল্যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ম্যাসেঞ্জার, উইচ্যাট, টেলিগ্রাম, লাইন, হাইকসহ অন্যান্য চ্যাট অ্যাপগুলো ব্যবহার করতে পারবেন। এই সিমটি আইওএস, এন্ড্রয়েড এবং উইন্ডোজ ফোনে সমর্থন করবে। মাইক্রো, মিনি এবং ন্যানো সিম এ তিনটি স্লটে পাওয়া যাচ্ছে।

মোবাইলের প্যাটার্ন লক ভুলে গেলে খোলার উপায়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ