শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

ব্যবহারিক খাতায় স্বাক্ষর দিতে গিয়ে ধর্ষণের শিকার ছাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্যবহারিক খাতায় স্বাক্ষর দিতে গিয়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ধর্ষণের শিকার হয়েছেন নার্সিং ইনস্টিটিউটের এক ছাত্রী।

গেলো ৫ ফেব্রুয়ারি ওই নার্সিং ইনস্টিটিউটের পরিচালকের বাসভবনে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই প্রতিষ্ঠানের পরিচালক আসাদুজ্জামান আসাদকে (৩৬) গ্রেপ্তারের পর আজ শুক্রবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসাদুজ্জামান ওই এলাকার অ্যাডভোকেট শামছুল আলমের ছেলে।

জানা গেছে, অ্যাডভোকেট শামছুল আলম আদিতমারী উপজেলার খাতাপাড়া মানসিকা মেডিকেল ইনস্টিটিউট-এর প্রতিষ্ঠাতা। সে সুবাদে প্রতিষ্ঠানটির পরিচালকের দায়িত্ব পালন করছেন তার ছেলে আসাদুজ্জামান।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় জানান, গেলো ৫ ফেব্রুয়ারি ব্যবহারিক খাতায় স্বাক্ষর নেওয়ার জন্য এক শিক্ষার্থী পরিচালক আসাদুজ্জামানের বাসভবনে গেলে তাকে ধর্ষণ করেন তিনি। পরে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য পরীক্ষায় নম্বর কম দেয়াসহ ওই ছাত্রীকে প্রাণনাশের হুমকি দেন পরিচালক।

পরে গতকাল বৃহস্পতিবার সকালে ওই শিক্ষার্থী আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ পরিচালক আসাদুজ্জামানকে গ্রেপ্তার করে শুক্রবার ভোরে জেলহাজতে পাঠান।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ