সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

বোলারের মাথায় বল লেগে ছক্কা (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বোলারের মাথায় লেগে বল বাউন্ডারি পার হয়ে ছক্কায় পরিণত হয়েছে!এসময় শক্ত আঘাত না লাগায় বড় বাঁচা বেঁচে গেছেন বোলার। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট আসর ‌‘ফোর্ড কাপ’ এ ঘটনা ঘটেছে। ঘটনার নায়ক-ভিলেন সাবেক নিউজিল্যান্ড পেসার অ্যান্ড্রু এলিস এবং বর্তমান তারকা ব্যাটসম্যান জিত রাভাল।

এলিমিনেশন ফাইনালে অকল্যান্ডের মুখোমুখি হয়েছিল ক্যান্টারবুরি। এই ম্যাচে ১৫৩ বলে ১৪৯ রানের দারুণ এক ইনিংস খেলেন অকল্যান্ডের জিত রাভাল। কিন্তু রাভালের এই ইনিংসের চেয়েও বিশ্বব্যাপী আলোচনায় চলে এসেছে তার হাঁকানো একটি ছক্কা!

এলিসের করা সেই বলটি এগিয়ে এসে সজোরে হিট করেন রাভাল। স্ট্রেইট ড্রাইভে বল যাচ্ছিল বোলারের মাথার সমান্তরালে। এলিস ঘটনা বুঝতে পেরে সাথে সাথে দুই হাত দিয়ে মাথা ঢেকে বাঁচার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রাভালের প্রচণ্ড গতির শট তার মাথায় লেগে লং অফের ওপর দিয়ে চলে যায় সীমানার বাইরে!

আম্পায়ার প্রথমে বাউন্ডারি দিলেও পরে ভুল শুধরে ছক্কার সংকেত দেন।

https://www.youtube.com/watch?time_continue=22&v=IT4__C9zRKc

টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ