সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল

বাসে বসে ফাযিল পরীক্ষার খাতা দেখছেন শিক্ষক! ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমদাদ ফয়েজী: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাযিল (স্নাতক) পরীক্ষার পেপার দেখা হচ্ছে বাসে। এহসান আহমেদ সুজন নামের এক ব্যক্তি ফেসবুকে ফটো, ভিডিওসহ বিষয়টি প্রকাশ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তার টাইমলাইনে লিখিত বক্তব্যটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

শুরুতেই এরকম একটি পোস্টের জন্য ক্ষমাপ্রার্থী। আজ দুপুরে টেনিক্যাল থেকে ঠিকানা বাসে উঠি। সিট পাইনি, পেছনের দিকে যেতেই একটা জিনিস নজরে পড়ে, একজন শিক্ষক বাসে বসে কোন এক বোর্ড পরীক্ষার খাতা দেখছে আবার মাঝে মাঝে পাশের জনের সাথে কথাও বলছে।

কি যে দেখছে? তা আর বলার দরকার পড়ে না। আচ্ছা, প্রতি খাতা দেখা বাবৎ একজন শিক্ষক তো কিছু টাকা পান। দেখেছে, ঠিক দিতেছে, মার্কও দিতেছে, যোগও করতেছে।

জিজ্ঞেস করলাম কিসের খাতা? বলল, ফাযিল (ডিগ্রি) এর পরীক্ষার খাতা। খাতার উপরেও লেখা ছিল ইসলামি আরবি বিশববিদ্যালয়।

বললাম, এইভাবে দেখেছেন যে? জ্ঞান দিল, সব নকল করে লিখছে, দেখে দেখে লিখছে, গাইড বই দেখে দেখে লিখছে।

বললাম, আপনি জানেন কিভাবে দেখে দেখে লিখছে?

উল্লেখ্য, খাতার উপরের অংশ ছেঁড়া ছিল যা থেকে বুঝা যায়, কোন জায়গার খাতা এটা তার জানার উপায় নাই।

বলল, জানি জানি, সব নকল করে লিখছে।

বললাম, ভাই, নকল ধরার কাজ তো আপনার না, নকল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষক ধরবেন, আপনার কাজ তো খাতা দেখা। এইভাবে খাতা দেখছেন যে?

তারপর আমাকে মার্ক এর হিসাব দিল, দেখেন মার্ক কি কম দিতেছি নাকি?

আজব! খাতা না পড়ে না দেখে মার্ক দিচ্ছেন, কম বেশি দেয়ার প্রশ্ন না তো। যে ছেলে বা মেয়েটি কষ্ট করে দিন রাত পড়ে হয়ত খুব একটা রেজাল্ট পাবার আশায় পরীক্ষা দিয়েছে, তার ফলাফল এইটা।

https://www.facebook.com/1109435289078414/videos/1712222218799715/?t=0


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ