বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

কিসমিস খাবেন যে ৭ কারণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : খাবারের স্বাদ দ্বিগুণ করতে কিসমিস এর জুড়ি নেই। বিভিন্ন রকমের মিষ্টি খাবারের রেসিপিতেই যেন কিসমিস বেশি শোভা পায়। শুধুমাত্র স্বাদেই অতুলনীয় নয় ছোট এই ড্রাই ফ্রুট। অনেক উপকারিতাও রয়েছে এই কিসমিসের। এছাড়া রোজই নিয়ম করে কিসমিস অথবা কিসমিস ভেজানো পানি খেলে অনেক উপকার হয়। তাহলে জেনে নিন কিসমিস এর ৭টি উপকারিতা-

১। এক গবেষণায় দেখা গেছে দিনে নির্দিষ্ট পরিমাণ কিসমিস খাওয়া উচিত প্রত্যেক মহিলার। এর ফলে শরীর প্রয়োজনীয় ক্যালোরি পাবে কিন্তু কোনও ফ্যাট থাকবে না।

২। কিসমিস এর মিষ্টি স্বাদ শরীরে শক্তি জোগায়। কারণ এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট।

৩। কিসমিসে প্রচুর মাত্রায় আয়রন থাকে। অনেক মহিলার শরীরে আয়রনের কমতি থাকে। আর এই সমস্যা থেকে মুক্তির জন্য কিসমিস ভীষণ উপকারে লাগে।

৪। কিসমিসে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এটি স্নায়ুতে রক্তপ্রবাহের নিয়ন্ত্রণ বজায় রাখে। এছাড়া পেশি সংকোচনের হার কমিয়ে দেয়।

৫। যাদের হৃৎপিণ্ডের সমস্যা রয়েছে, তারা নিয়মিত কিসমিস খান। কারণ কিসমিস হৃৎস্পন্দন নিয়ন্ত্রণে সাহায্য করে।

৬। উচ্চ রক্তচাপের সমস্যা এড়াতে নিয়মিত কিসমিস খান। কিসমিস রক্তে সোডিয়ামের পরিমাণ কমিয়ে দিয়ে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।

৭। কিসমিস ভেজানো পানি শরীরের জন্য অনেক উপকারি। লিভার ও কিডনির সমস্যাতেও কিসমিস ভীষণ উপকারি।

জেনে নিন কিভাবে কিসমিস ভেজানো পানি পান করবেন:

প্রথমে একটি পাত্রে ২ কাপ পরিমানে পানি নিয়ে নিন। এরপর এরমধ্যে দেড়শো গ্রাম কিসমিস সারা রাত ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে কিসমিস গুলো ছেঁকে নিয়ে পানিটা হালকা একটু গরম করে পান করুন কিসমিস ভেজানো পানি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ