সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

প্রত্যাবাসনে ৮ হাজার রোহিঙ্গার তালিকা হস্তান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম 

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে নিবন্ধিত ৮ হাজার ৩২ জনের তালিকা মিয়ানমারকে দেওয়া হয়েছে। আজ শুক্রবার দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল কিউ সোয়ের কাছে এ তালিকা হস্তান্তর করেন।

এদিকে দুই দেশের সীমান্তের শূন্যরেখায় আটকে পড়া প্রায় ছয় হাজার রোহিঙ্গাকে ফেরত নেওয়ার বিষয়ে ২০ ফেব্রুয়ারি মিয়ানমারে দুই দেশের বৈঠক হবে।

প্রায় তিন মাস আগে রোহিঙ্গাদের রাখাইনে ফেরত পাঠানোর চুক্তি হওয়ায় বাংলাদেশ ও মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বিশেষ গুরুত্ব পায় রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি। এ ছাড়া বৈঠকে এবারের আলোচ্যসূচির বিষয়গুলোর মধ্যে সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, দুই দেশের সীমান্তে অনুপ্রবেশ বন্ধ, মাদক পাচার বন্ধে সহযোগিতার বিষয়ও ছিল।

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশের এবং মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল কিউ সোয়ে তাঁর দেশের নেতৃত্ব দেন। বৈঠকে যোগ দিতে মিয়ানমারের প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার ঢাকায় আসে।

সাড়ে তিন ঘণ্টার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, বাংলাদেশে এখন ১১ লাখ মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) অবস্থান করছে। এর মধ্যে নিবন্ধিত ৮ হাজার ৩২ জনের তালিকা মিয়ানমারকে দেওয়া হয়েছে। এই তালিকায় ১ হাজার ৬৭৩টি পরিবার রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই তালিকা যাচাই–বাছাইয়ের পর কবে নাগাদ রোহিঙ্গাদের ফেরত নেওয়া হবে তা জানানো হবে। ক্রমান্বয়ে সব রোহিঙ্গাকে ফিরিয়ে নিয়ে যাবে মিয়ানমার। দুই দেশের সীমান্তের শূন্যরেখায় আটকে পড়া প্রায় ছয় হাজার রোহিঙ্গাকে ফেরত নেওয়ার বিষয়ে ২০ ফেব্রুয়ারি মিয়ানমারে আলোচনা হবে।

গত ২৩ জানুয়ারি রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আজ বৈঠক থেকেও প্রত্যাবাসনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময় জানায়নি মিয়ানমার।

বৈঠক শেষে মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ