মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

এক নারীর কারণে মুসলমান হলো পুরো গ্রাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ শোয়াইব: ইথিওপিয়ার নারী ‘হালিমি গোবো সোরা’ ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার পর গ্রামের অধিবাসীদের মধ্যে ইসলাম ধর্মের প্রচার করতে শুরু করেন। তার তাবলিগের ফলে তার প্রতিবেশী এবং গ্রামের সকলে মুসলমান হন।

ইথিওপিয়ার হালিমি ইসলাম ধর্ম গ্রহণের পর নিজের নাম পরিবর্তন করে ‘রাবেয়া’ রাখেন। দেশটির ইয়াবিলু শহরের অদূরে সিমু গ্রামে ৫ সন্তানকে নিয়ে তিনি বসবাস করেন।

ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি প্রথমে নিজের পরিবার ও আত্মীয় স্বজনদের মধ্যে দাওয়াত শুরু করেন এবং ইসলাম ধর্মের প্রতি আমন্ত্রণ জানান।

তার পরিবারের অন্যান্য সদস্য এবং আত্মীয়রা ইসলাম ধর্ম গ্রহণের পর রাবেয়া তার গ্রামে দীনের দাওয়াত শুরু করেন।

রাবেয়া বলেন, এই গ্রামে অনেকবার খৃস্টান ধর্মের প্রচারক গ্রুপ আসে। তাদের নির্দয় আচরণ এবং অনৈতিকতার কারণে বেশ কয়েকবার পরিলক্ষিত করেছি। কিন্তু মুসলমানদের মধ্যে এটা কখনোই দেখতে পায়নি।

মুসলমানদের সুন্দর আখলাকের কারণেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তিনি আশা করছেন গ্রামের সব মুসলিম প্রতিবেশীর সাথে নিরাপত্তা এবং সম্মানের সাথে জীবন যাপন করতে পারেন।

উল্লেখ্য, ইথিওপিয়া আফ্রিকার একটি দেশ। এটি আফ্রিকার দশম বৃহত্তম দেশ। এই দেশের রাজধানী ‘আদিস আবাব’। সর্বশেষ জরিপ অনুযায়ী দেশটির মোট জনসংখ্যার ৩৩ শতাংশ জনগণ মুসলমান।

কবি নজরুলের সৃষ্টিকর্ম সংগ্রহ ও প্রচারে সংসদে বিল পাস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ