সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

অস্ট্রলিয়ায় আইএস সন্দেহে বাংলাদেশি নারী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

মোহমেনা সোমা নামে ২৪ বছর বয়সী বাংলাদেশি এক নারী আইএস সন্দেহে অভিযুক্ত হয়েছেন। গত ১০ দিন আগে সে স্টুডেন্ট ভিসা নিয়ে অস্ট্রেলিয়া গিয়েছিল। সোমা অর্থ মোহে আইএসের প্রতি অনুপ্রাণিত হয়েছিল বলে জানা গেছে।

তার বিরুদ্ধে অভিযোগ সে সন্ত্রাসী এই গ্রুপটির প্রতি অনুপ্রাণিত হয়ে গত শুক্রবার বিকাল ৪.৩০টায় মেলবোর্ন শহরে একজনকে ঘাড়ে ছুরিকাঘাত করতে চেয়েছিল।ঘটনাটি ঘটেছে  মেলবোর্ন শহরের উত্তর-পূর্ব দিকে।

এমওয়াইজিসি পুলিশ বলেছে, যখন সে ৫৬ বছর বয়সী এক  লোককে ঘাড়ের কাছে ছুরি ধরেছিল তখন মোহমেনা সোমা একটি কালো বোরকা পরা অবস্থায় ছিল।  ওই সময় লোকটি মিল পার্কের বাসায় তার ৫ বছরের কন্যার সঙ্গে ঘুমন্ত অবস্থায় ছিল।

পুলিশ আরো জানিয়েছে, লোকটি একটি ভয়ঙ্কর হামলা থেকে বেঁচে গেছে। তার বিশেষ কোনো ক্ষতি হয়নি। তবে উৎকণ্ঠা কাটানোর জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
মূলত প্রতিবেশীরা তার চেঁচামেচি শুনে ত্রিপল জিরো কল করলে পুলিশ এসে তাদের উদ্ধার করে। মেয়েটিকে পুলিশ গ্রেফতার করেছে এবং সন্ত্রাসী সম্পৃক্ততার কারণ জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নিয়ে গেছে।

 

/কেএল