সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার

‘ফেসবুককে স্থায়ী মাধ্যম মনে করবেন না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: রাজধানীতে শুক্রবার অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে রাজধানীর অনুষ্ঠিত হলো অনলাইন অ্যাক্টিভিস্ট সম্মেলন।

তোপখানা রোডের ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি মিলনায়তনে বিকেলে তরুণদের এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুবG অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আওয়ার ইসলামের প্রধান সম্পাদক মুফতি আমিমুল ইহসান।

সভায় ‘মিডিয়া, সোশ্যাল মিডিয়া সঙ্কট ও সমাধান’ শীর্ষক বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন দেশের আলোচিত তরুণ, লেখক, সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্টগণ।

অনুষ্ঠানে বিশিষ্ট লেখক ফারুক ফেরদৌস বলেন, লেখালেখি ও অনলাইন অঙ্গন আমাদের জন্য একটি যুদ্ধের ময়দান। এখানে চলতে হবে কৌশলের সঙ্গে।

পাশাপাশি লেখায় থাকতে হবে সঠিক তথ্য। কোনো বিষয় লেখার ক্ষেত্রে বিচার বিবেচনা করে লিখতে হবে। কেননা অনলাইন জগতে যদি ভুল কিছু পাবলিস্ট করি, তাহলে কেউ যদি এ বিষয়ে জানার জন্য গুগলে সার্চ দেয় তাহলে তার কাছে ভুল তথ্য পৌঁছবে। সে বিভ্রান্তির শিকার হবে।

ফারুক ফেরদৌস বলেন, ফেসবুক আমাদের জন্য সম্ভাবনার অনেক দুয়ার খুলে দিয়েছে। কিন্তু তা তাদের ইচ্ছাধীন। তাদের ইচ্ছের বাইরে আমরা কিছু করতে গেলেই তারা আমাদের পথ রুদ্ধ করে দেবে।

যা আমরা দেখতে পেয়েছিলাম জেরুসালেম সঙ্কটের সময়। ইসরাইলের বিরুদ্ধে পোস্ট হওয়া স্টেটাসগুলো তারা একেএকে মুছে দেয়। এমনকি অনেক আইডি ব্লকও করে দেয়।

তিনি বলেন, তাই আমাদের উচিৎ হলো ফেসবুক থেকে আমরা যতটুকু ফায়দা হাসিল করতে পারছি তা ভালো। তবে তাকে স্থায়ী কোনো মাধ্যম মনে না করা। কেননা তারা যে কোনো সময় আমাদের ডাটাবেজগুলো মুছে দিতে পারে।

তাই আওয়ার ইসলামসহ আরো যে অনলাইন নিউজ পোর্টলগুলো আছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে, ‘তারা যেন তাদের নিউজ পোর্টালের পাশাপাশি একটি ব্লগ রাখেন এবং এ ব্লগকে সমৃদ্ধ করে তুলেন।

আমার মনে হয় একটি নিউজ পোর্টালের সঙ্গে একটি ব্লগ চালানো কঠিন কিছু নয়। বরং এটা হবে আমাদের আগামীর সম্বল। আমাদের প্রত্যাশার দুয়ার।

‘বুদ্ধিমানরা সংশোধনের উদ্দেশ্য ছাড়া সমালোচনা করে না’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ