সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

লোকসানে ফেসবুক, জুকারবার্গের স্ট্যাটাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ফেসবুক জানিয়েছে, সামগ্রিকভাবে সোশ্যাল নেটওয়ার্কটি আগের চেয়ে প্রতিদিন প্রায় ‘৫ কোটি ঘণ্টা’ কম ব্যবহার করছে ইউজাররা।

এই তথ্য প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে ফেসবুকের শেয়ারের দামও প্রায় ৪ শতাংশ কমে গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গের এক স্ট্যাটাসেই ফেসবুকের শেয়ারের দাম ৪ শতাংশ কমে যায়। ৩০০ কোটি ডলারের বেশি লোকসানের মুখে পড়ে প্রতিষ্ঠানটি। সে হিসাব মিলতে না মিলতেই নতুন সমস্যায় পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটি—ব্যবহারকারী কমতে শুরু করেছে।

চলতি বছরের শুরুতেই আরও বন্ধুত্বপূর্ণ ফেসবুক গড়ে তোলার কথা জানায় মার্ক। বিজ্ঞাপনী পোস্ট কমিয়ে বন্ধুদের দেওয়া পোস্ট, মন্তব্য, ভিডিও বেশি দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাতে যে ফেসবুকে ব্যবহারকারীরা কম সময় ব্যয় করবে, তা-ও জানিয়েছিলেন মার্ক। লিখেছিলেন, এতে হয়তো ব্যবহারকারীরা ফেসবুকে কম সময় ব্যয় করবে, তবে যেটুকু সময়ই থাকবে তাতে ভালো কিছু দেখবে সেখানে।

এদিকে প্রথমবারের মতো ফেসবুকে দৈনিক ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বুধবার প্রকাশিত প্রতিষ্ঠানটির চতুর্থ প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে বলা হয়, শুধু যুক্তরাষ্ট্র ও কানাডা মিলিয়ে প্রায় ১০ লাখ দৈনিক ব্যবহারকারী কমে গেছে। তাতে প্রতিদিন ফেসবুক কম ব্যবহার করা হচ্ছে প্রায় ৫ কোটি ঘণ্টা। সে প্রতিবেদন প্রকাশের ঘণ্টাখানেকের মধ্যে ফেসবুকের শেয়ারের মূল্য কমেছে ৫ শতাংশ।

ফেসবুকে বর্তমানে ২১৩ কোটি মাসিক ও ১৪০ কোটি দৈনিক সক্রিয় ব্যবহারকারী আছে। এই ব্যবহারকারীদের জন্য ২০১৮ সালে উন্নত-আদর্শ এক সামাজিক যোগাযোগমাধ্যম গড়ে তোলা এখন মার্ক জাকারবার্গের লক্ষ্য।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ