শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা

হুসাইন আহমদ মাদানি রহ. কে গালি দেয়ায় খাদেমকে হজরত থানভি রহ. এর ৩ শাস্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ

৪৭ সালের কথা। পুরো ভারতবর্ষ তখন দেশ ভাগের উত্তেজনায় কাঁপছে। ভয়, শঙ্কা ও স্বাধীনতার মিশ্র প্রতিক্রিয়া সবার মনে। তখন মাদরাজে মুসলিম লীগের পক্ষে উলামাদের বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হলো।

এক মাওলানা বক্তৃতায় উঠেই বলতে শুরু করলেন, ‘ইহুদিদের দালাল মাওলানা হুসাইন আহমদ মাদানিকে প্রত্যাখ্যান করুন, মাদরাজ থেকে কংগ্রেসের এই পা চাটা গোলামকে অবাঞ্চিত ঘোষণা করা হোক, মহাত্মা গান্ধির দরবারি … এর ইসলামি হুকুমত প্রতিষ্ঠার বিরুদ্ধে দৌড়ঝাঁপ আর সহ্য করা হবে না। এরপর বক্তা হজরত মাদানি রহ. কে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করলেন।

সভার সভাপতি ছিলেন থানভি রহ. এর অন্যতম খলিফা মাওলানা নুরুল হক মাদরাজি। তিনি দাঁড়িয়ে তার মাইক কেড়ে নিলেন এবং কড়া ভাষায় এর তীব্র পতিবাদ করলেন।

ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে উন্মাদ তরুণ আলেমরা তখন নুরুল হক মাদরাজির উপর ক্ষেপে গিয়ে স্লোগান দিতে থাকে দালাল দালাল বলে। তারা বলতে থাকে ‘কাফের মাদানির দালালরা হুশিয়ার সাবধান! খেলাফত প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র সহ্য করা হবে না! লড়কে লেঙ্গে পাকিস্তান! পাকিস্তান জিন্দাবাদ!! আরও কতো কি।

তখন মাওলানা নুরুল হক মাদরাজি মাইকে ঘোষণা দিলেন, ‘যে রাজনীতিতে আওলাদে রাসুল হজরত হুসাইন আহমদ মাদানির বিরুদ্ধে কথা বলতে হয়, আমি সেই রাজনীতি থেকে ইস্তফা দিলাম।’
তিনি মনের দুঃখ ও ক্ষোভ নিয়ে থানভি রহ. এর দরবারে রওয়ানা হলেন।

গভীর রাত। থানভীর খানকার বারান্দায় এসে বসলেন। এ সময় বাইরে বেরিয়ে এলেন হজরত থানভি রহ. দরবারের একজন খাদেম সুলায়মান। সুলায়মান মাওলানা নুরুল হক মাদরাজির খোঁজ-খবর নিলেন। নিজের রুমে নিয়ে গেলেন। মাওলানা নুরুল হক তাকে মাদরাজের সভায় মাওলানা মাদানিকে গালাগালি ও কটুক্তির কথা বললেন।

শুনে খাদেম সুলায়মান বলতে লাগলো, ‘ওহ তু ভি মোনাফেক হু, মাদানি তো কংগেসি কা দালাল হু। সে হিন্দুদের পা চাটা গোলাম, ইহুদি কি চর হায় ইত্যাদি ইত্যাদি।

সাথে কিছু আলেমের দলিল ভিত্তিক কিছু ফতোয়া দেখালো। যাতে বলা হয়েছে কি কি কথার কারণে তার উপর কুফরি ফতোয়া দেয়া হয়েছে। মাওলানা নুরুল হক মাদরাজি যে কষ্টà§