সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হিন্দু ধর্ম নিয়ে ‘কটূক্তি’, আনিস আলমগীরের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অওয়ার ইসলাম: হিন্দু ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায়  মামলা হয়েছে সাংবাদিক ও শিক্ষক আনিস আলমগীরের বিরুদ্ধে।

আজ মঙ্গলবার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে বাদী হয়ে মামলাটি করেছেন আইনজীবী সুশান্ত কুমার বসু। বিচারক কে এম সাইফুর রহমান মামলাটি তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী তাপস কুমার পাল সাংবাদিকদের জানান, গত ২২ জানুয়ারি সরস্বতী পূজার দিন আনিস আলমগীর তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন, যাতে তিনি হিন্দু ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এতে হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত লাগায় বিচার চেয়ে আদালতে মামলা করা হয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ