শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা

‘মেসবাহ কামালের বক্তব্য দেশের শিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু
বার্তা সম্পাদক

পূর্ব বাংলার মুসলিম শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিলো ‘প্রাচ্যের অক্সফোর্ড’ খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। বৃটিশ সরকার প্রতিষ্ঠিত সরকারি মাদরাসার শিক্ষার্থীদের আরও উচ্চতর শিক্ষা নিশ্চিত করা ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য।

এজন্য পুরো বাংলা অঞ্চলে মাদরাসাগুলো ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত। বিপরীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজ অধিভূক্ত করতে পারতো মাত্র ৫ মাইল পর্যন্ত।

কিন্তু আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদরাসা শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা ক্রমেই সংকুচিত হচ্ছে। নানা অজুহাতে বাধাগ্রস্থ করার চেষ্টা দেখা যাচ্ছে নানা সময়ে। আইনতভাবে মাদরাসা শিক্ষার্থীদের বাধাগ্রস্থ করতে না পেরে অনেকেই টিভি-টকশো ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষ প্রকাশ করছেন প্রসঙ্গে ও অপ্রসঙ্গে।

তারই ধারাবাহিকতায় সম্প্রতি মাদরাসা শিক্ষার্থীদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল।

গত ২৭ জানুয়ারি শনিবার প্রেসক্লাবে পলিটিক্যাল ইকোনমি অব মাদরাসা এডুকেশন ইন বাংলাদেশ শিরোনামে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মাদরাসা শিক্ষার্থীরা বেশি সুযোগ পাচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যারা সুযোগ পাচ্ছে তাদের ৬০ ভাগ মাদরাসা শিক্ষার্থী। কলেজ পড়ুয়ারা সেই হারে কলেজ শিক্ষার্থীরা সুযোগ পাচ্ছে না। এজন্য তিনি মাদরাসায় অধিক হারে নম্বর প্রদানকে দায়ী করেন।

অধ্যাপক মেসবাহ কামাল আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর মাদরাসায় পরিণত হয়েছে এবং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মাদরাসা শিক্ষার্থীদের এ হারে অংশগ্রহণ বৃদ্ধি পেলে এক সময় দেশ তাদের হাতে জিম্মি হতে পারে বলেও তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করেন।

বক্তব্যে প্রফেসর মেসবাহ কামাল মাদরাসা শিক্ষার্থীদের ইংরেজির জ্ঞান নিয়েও প্রশ্ন তোলেন। তার মতে মাদরাসা শিক্ষার্থীদের ইংরেজির জ্ঞান ক্লাস à¦