শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা

চর্মরোগকে দাউদ ও বাচ্চাকে পেশাব করাতে 'শিস' বলা অনুচিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রবিউল আকরাম: শি'আরে ইসলামকে অসম্মান করা মারাত্মক গুনাহ। এর দ্বারা অন্তর কলুষিত হয়।  অন্তর হতে আল্লাহ পাকের মহব্বত ইসলামের মহব্বত ধীরে ধীরে কমে যেতে যেতে একপর্যায়ে তা বিলিন হয়ে কুফর পর্যন্ত পৌঁছায়।

আল্লাহ-তা'আলা বলেন, তোমরা আল্লাহর নিদর্শনকে অসম্মান করো না।[মাইদা ২]

আল্লাহ-তা'আলা নিদর্শন তথা শি'আরে ইসলামকে সম্মান করা ফরজ।

হাসান বসরী রহ. বলেন, আল্লাহর নিদর্শনাবলীর অর্থ ফরজ ওয়াজিব এবং এদের
সীমানা। [রূহুল মাআনি]

নিন্মে উল্লেখিত বিষয়গুলো আমাদের সমাজে অহরহ পরলক্ষিত হচ্ছে-

* ঘর ঝাড়ু দেয়ার সময় জেনেশুনে 'আল্লাহ' লেখাযুক্ত কাগজকে ঝাড়ু দেয়া।[মাইদা ২]
* 'আল্লাহ' লেখাযুক্ত কাগজকে ময়লার ঝুড়িতে, আবর্জনার স্তুপে ফেলা। [মাইদা ২]

* চর্ম রোগকে 'দাউদ' বলা; বাচ্চাকে পেশাব করানোর সময় 'শিস কর' বলা। [মাইদা ২]

উপরোক্ত কাজগুলো কোনোভাবেই আমাদের করা উচিত নয়। ইচ্ছা বা অনিচ্ছায় হোক এসব আমাদের বর্জন করা উচিত।

প্রত্যেক নবীর প্রতি সম্মান প্রদর্শন করা ফরজ। তাই এমন কোনো কথা বা কাজ না করা জরুরি যা দ্বারা কোনো নবীর প্রতি অসম্মান, তাচ্ছিল্য ভাব ফুটে উঠে, যদিও তাতে অসম্মানের নিয়ত না থাকে। অসম্মানের নিয়ত থাকলে তো কুফর হবে।

চর্ম রোগকে দাউদ বলার দ্বারা নবী হজরত দাউদ আ. কে অসম্মান করা হয়।  যা বিধর্মীদের একটি কুটচাল হতে পারে। এ থেকে বিরত থাকা আমাদের জন্য জরুরি।

বাচ্চাকে পেশাব করানোর সময় 'শিস কর' বলার বিষয়টিও অনুরূপ। এর দ্বারা হজরত
শিস আ. কে অসম্মান করা হয় বিধায় এটাও পরিহার করতে হবে।

চর্ম রোগকে 'দাউদ' বলা, পেশাব করানোর সময় 'শিস কর' বলার সূচনাটা সম্ভবত কোনো অমুসলিমের দ্বারা হয়েছে। আর আমরা মুসলমানরা ঈমানী গায়রতকে বিসর্জন দিয়ে ওই শব্দগুলো অহরহ ব্যবহার করছি।

আল্লাহ আমাদের বুঝার তওফিক দিন। উপকারী মনে হলে পোস্টটি অবশ্যই শেয়ার করুন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ