শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা

পৃথিবীর প্রধান ৫ তাবলিগি ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

ইজতেমা তাবলিগ জামাতের সাধারণ সভা।  তাবলিগ জামাতের সর্বশ্রেণির কর্মী, সাথী ও দায়িত্বশীলগণ এ সভায় অংশগ্রহণ করেন।  পৃথিবীর প্রায় সব দেশেই তাবলিগি সাথীদের ইজতেমা বা সাধারণ জমায়েত হয়।  এমনকি মুসলমানের জন্য চরম বিরূপ রাষ্ট্র ইসরাইলেও হয় তাবলিগি ইজতেমা।

অধিকাংশ ইজতেমা দেশীয় পরিমণ্ডলে সীমাবদ্ধ থাকলেও তার কয়েকটি রূপ নেয় আলমি বা বৈশ্বিক ইজতেমায়।  এসব ইজতেমার তারিখ ও সময় বাংলাদেশের ইজতেমা থেকে নির্ধারণ করা হয়।

পৃথিবীর প্রধান পাঁচটি বৈশ্বিক ইজতেমা হলো, বাংলাদেশের টঙ্গী বিশ্ব ইজতেমা, ভারতের ভূপাল ইজতেমা, পাকিস্তানের রায়বন্ড ইজতেমা, জর্ডান ইজতেমা, যুক্তরাজ্য ইজতেমা।

টঙ্গী বিশ্ব ইজতেমা
অন্যান্য ইজতেমার ক্ষেত্রে বৈশ্বিক বা আলমি শব্দ ব্যবহার করলেও প্রকৃত বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় বাংলাদেশের টঙ্গীতে।  কারণ এখান থেকেই নির্ধারিত হয় পৃথিবীর অন্যান্য দেশের ছোট-বড় সব ইজতেমার তারিখ ও সময়।

বাংলাদেশে ১৯৪৬ সালে সর্বপ্রথম তাবলিগি ইজতেমা অনুষ্ঠিত হয়।   বাংলাদেশের প্রথম ইজতেমা অনুষ্ঠিত হয় তাবলিগের মারকাজ কাকরাইল মসজিদে।  এরপর ১৯৪৮ সালে চট্টগ্রাম হাজি ক্যাম্পে, ১৯৫৮ সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে, ১৯৬৫ সালে টঙ্গির পাগারে এবং সর্বশেষ ১৯৬৬ সালে টঙ্গির ভবেরপাড়া তুরাগ তীরে অনুষ্ঠিত হয়।

এরপর থেকে এখন পযন্ত টঙ্গী তুরাগ তীরেই  বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।  একাধিকবার সম্প্রসারণের পর বর্তমান ইজতেমার মাঠের আয়তন দাঁড়িয়েছে ১৬০ একর।

বিশ্ব ইজতেমায় বাংলাদেশের চল্লিশ লক্ষ মুসল্লিসহ পৃথিবীর শতাধিক দেশ থেকে তাবলিগের কর্মী, দায়িত্বশীল ও সাধারণ মুসলিম অংশগ্রহণ করেন।

মানুষের ভিড় বেড়ে যাওয়াই সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে ২০১১ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়।  এক সপ্তাহের ব্যবধানে অনুষ্ঠিত প্রত্যেক পর্বে ৩২ জেলার তাবলিদের মুসল্লিগণ অংশগ্রহণ করেন।

এছাড়াও ইজতেমার আখেরি মোনাজাতে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতাসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে থাকেন।

রায়বন্ড ইজতেমা, পাকিস্তান
টঙ্গী বিশ্ব ইজতেমার পর উপমহাদেশের সর্ববৃহৎ ইজতেমা অনুষ্ঠিত হয় পাকিস্তানের রায়বন্ডে।  পাকিস্তাà¦