সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নতুন ভিডিও ডিভাইস আনছে ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ক্যালিফোর্নিয়ার মেনলো পার্ক ভিত্তিক সোশ্যাল নেটওয়ার্কিং সেবাদাতা প্রতিষ্ঠান ফেসবুক। মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠানটি এবার বৈশ্বিক হার্ডওয়্যার খাতে ব্যবসা সম্প্রসারণে কাজ করছে। ‘পোর্টাল’ নামে একটি ভিডিও চ্যাট পণ্য উন্মোচন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

অ্যামাজনের ইকো-শো এবং গুগল অ্যাসিস্ট্যান্ট সমর্থিত টাচস্ক্রিনের সাধে প্রতিদ্বন্দ্বিতা করবে পণ্যটি। পোর্টাল আগামী মে মাসে উন্মোচন করা হতে পারে। এটি ফেসবুকের বিল্ডিং ৮ ল্যাবের প্রথম হার্ডওয়্যার পণ্য হবে, যা প্রতিষ্ঠানটির বার্ষিক ডেভেলপার সম্মেলন এফ৮-এ আলোর মুখ দেখবে। ফেসবুক পণ্যটির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। বিভিন্ন ওয়েবসাইটের তথ্যমতে, ডিভাইসটি ৪৯৯ ডলার মূল্যে বিক্রি করা হবে।

কনজিউমার ইলেকট্রনিকস শোতে অ্যামাজন নতুন স্মার্ট স্পিকার ইকো-শো এবং গুগল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সমর্থিত নতুন স্মার্ট স্পিকার উন্মোচন করেছে। বৈশ্বিক বাজারে এ দুই ডিভাইসের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে পোর্টাল। পোর্টাল দিয়ে স্পটিফাই ও নেটফ্লিক্সের ভিডিও স্ট্রিমিং করা যাবে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ