বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’  সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষক ফোরামের সম্মেলন কাল নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯ তরুণ আলেমের নতুন উদ্যোগ, আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় মাদরাসা’ জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন মুহাম্মদুল্লাহ এমপি বাবুনগর মাদরাসায় সীরাতুন্নবী (সা.) সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে জমিয়তের গভীর শোক পরিবার মজবুত হলে সমাজ মজবুত হবে: মাওলানা মাহমুদ মাদানী

শরিয়ার শক্তিই ইসলামী ব্যাংকের শ্রেষ্ঠত্বের কারণ: আরাস্তু খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর চেয়ারম্যান আরাস্তু খান বলেছেন, শরিয়ার শক্তিই ইসলামী ব্যাংকের শ্রেষ্ঠত্বের কারণ। শরিয়া পরিপালনসহ এ ব্যাংক ইথ্যিকাল ব্যাংকিং (নৈতিক ব্যাংকিং) অনুসরণ করে থাকে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরাস্ত খান বলেন, জাতি-ধর্ম- বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে ইসলামী ব্যাংকের কার্যক্রম পরিচালিত হয়।

তিনি বলেন, যোগ্যদের জন্য ইসলামী ব্যাংকের দরজা উন্মুক্ত। তিনি শিক্ষার্থীদেরকে যথাযথভাবে ইসলামী ব্যাংকিং এর ব্যবহারিক জ্ঞান আহরণের জন্য আহ্বান জানান।

সোমবার ৮ জানুয়ারি ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)- এর কনফারেন্স হলে প্রোগ্রামের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন আইবিটিআরএ’র  মহাপরিচালক ড. মাহমুদ আহমেদ।

এসময় ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ডাইরেক্টর ট্রেনিং ড. মো. মিজানুর রহমান ও ভাইস প্রেসিডেন্ট মো. হাবিবুর রহমানসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, দুই মাসব্যাপী ইন্টার্নশিপ প্রোগ্রামে দেশের ৩৪ টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ ও এমবিএ পর্যায়ের ১২৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ