বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফিলিস্তিনিদের উপর বর্বরতার প্রতিবাদে নেতানিয়াহুকে ৬৩ ইসরায়েলি কিশোরের চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনিদের ওপর বর্বরতার প্রতিবাদ হিসেবে দেশটির সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলের ৬৩ কিশোর।

ওই কিশোররা সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকার করে একটি চিঠিও লেখে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগদর লিবারম্যান, শিক্ষামন্ত্রী নাফতালি বেনেট এবং দেশটির সেনাবাহিনীর প্রধান গ্যারি ইজেনকোটকে।

চিঠিতে তারা জানায়, শান্তি রক্ষায় তাদের যে প্রতিজ্ঞা, সেটি পালনেই এ সিদ্ধান্ত।

তাদের মতে, ইসরাইলি সেনারা বর্ণবাদী সরকারের অন্যায় সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। এ কারণে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। একই ভূমিতে বসবাস করেও ইসরাইলিরা আইনের সুবিধা নিচ্ছেন আর ফিলিস্তিনিরা নিপীড়িত হচ্ছেন।

ওই শিক্ষার্থীরা ইসরাইলের নিরাপত্তা দেয়াল নিয়েও বিদ্রূপ করেছেন। বলছেন, ফিলিস্তিনি ভূমিতে অবৈধ দখল বাস্তবায়নের পাশাপাশি সেখানে দেয়াল দিয়ে ছিটমহলের মতো অবস্থা করা হচ্ছে। এতে ফিলিস্তিনিদের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে।

সম্প্রতি জেরুজালেমে ইসরাইলি রাজধানী স্থাপনের পাঁয়তারা এবং তা ঘিরে ফিলিস্তিনিদের ইন্তিফাদা আন্দোলনে মধ্যপ্রাচ্য নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে। এখন পর্যন্ত বেশ কয়েক ফিলিস্তিনি সংঘর্ষে নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই সহস্রাধিক।

সূত্র: মিডলইস্টমনিটর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ