বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি ঘরানার ইসলামি দলগুলোর সঙ্গে হেফাজতের বৈঠক কাল অপ্রয়োজনীয় সিজার কে না বলি জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

মহেশখালীতে বিধ্বস্ত দুই বিমানের ৪ পাইলট জীবিত উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কক্সবাজারের মহেশখালীতে বিমান বাহিনীর দুটি ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে দুই বিমানের চার পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় মহেশখালী উপজেলার পুটিবিলা এলাকায় বিমান দুটি বিধ্বস্ত হয়।

সশস্ত্র বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক রাশেদুল হাসান বলেন, ‘চারজন পাইলটকেই জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তারা আহত হয়েছেন। সেটা খুব মারাত্মক না। তাদের নাম পরিচয় এখনো আমরা নিশ্চিত হতে পারিনি।’

আইএসপিআরের সহকারী পরিচালক (বিমান বাহিনী ডেস্ক) মো. নূর ইসলাম  বলেন, ইয়াক-৮ নামের দুটি বিমান বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্ত হওয়ার পর চার পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা নিরাপদে আছেন।

২৭ ডিসেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিমান বিধ্বস্তের এ ঘটনা ঘটে।

এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, মহেশখালীতে বুধবার সন্ধ্যায় আকাশে সংঘর্ষের পর বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সন্ধ্যার দিকে ঘণ্টাখানেক ধরে রাডার থেকে বিচ্ছিন্ন ছিল বিমান দুটি। এর একটির মডেল ইয়াক-৮। দুটি বিমানে দুজন করে চারজন ছিলেন।

মহেশাখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম জানান, বুধবার সন্ধ্যায় বিকট শব্দে বিমান বিধ্বস্ত হয়। এই খবর জানতে পেরে দ্রুত  ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ এবং উদ্ধার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ