শাহনূর শাহীন
সাব এডিটর
নেতা বা নেতৃত্ব সামাজিক পরিবর্তনে ব্যাপক ভুমিকা রাখে। হোক সেটা ব্যক্তি জীবনে কিংবা সামাজিক বা রাষ্ট্রীয় জীবনে। নেতৃত্বের প্রভাব সব সময়েই অধিনস্ত বলয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।
সমাজে যারা নেতৃত্ব পর্যায়ের থাকেন সরাসরি স্ব-শরীরে অংশ না নিলেও যদি ঐ কাজের প্রতি সমর্থন প্রদান করেন তখন সাধারণ মানুষ স্বতস্ফূর্ততার সহিত তাতে অংশ নেয়। কখনো কখনো কারো নিরব সম্মতিই হয়ে উঠে বিজয়ের অস্ত্র।
১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার অবিসংবাদিত নেতা হয়ে উঠেন তার নিজ নেতৃত্বগুনে। তার নেতৃত্ব এতোটাই প্রভাবশালী ছিলো যে, সে সময় তিনি যেই নির্দেশনা দিতেন তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বাংলার মানুষ সেটা পালনে ছিলো বদ্ধ পরিকর।
কৃষক, শ্রমিক, শিক্ষক-ছাত্র, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, সামরিক-বেসামরিক, মুসলিম, হিন্দু জাতি ধর্ম নির্বিশেষে সর্ব শ্রেণির মানুষের উপর তার প্রভাব ছিলো অতুলনীয়।
এক বঙ্গন্ধুর আহ্বানে বাংলাদেশের মানুষ মুক্তি সংগ্রামে ঝাপিয়ে পড়ে। কিন্তু তিনি একাই লড়াই করেননি দেশের জন্য। নিজে লড়েছেন, উদ্বুদ্ধ করেছেন গোটা জাতিকে। লক্ষ লক্ষ প্রাণ আর মা বোনদের ইজ্জত ভুলন্ঠিত হওয়ার পরই এসেছে স্বাধীনতার সোনালি সূর্য়।
১৯৭১ সালে লাল সবুজের একটি পতাকার জন্য লড়াই করেছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। অবদান রেখেছেন বিভিন্নজন বিভিন্ন দিক থেকে। কেউ লিখেছেন, কেউ গেয়েছেন, কেউ অংশ নিয়েছেন সম্মুখ সমরে।
কেউ আশ্রয় দিয়েছেন মুক্তিযোদ্ধাদের, কেউ পথ দেখিয়েছেন বিজয়ের, কেউ এনে দিয়েছেন প্রয়োজনীয় তথ্য, কেউ নিরবে প্রেরণা যুগিয়েছেন মুক্তিসেনাদের।
কেউ আবার দেশভাগের প্রশ্নে দ্বিধাবিভক্ত বিরুদ্ধবাদীদের সামনে প্রম্ন তুলেছেন মজলুম মানবতার পক্ষে, মহান মুক্তিযুদ্ধের পক্ষে।
এমনই একজন অগ্রজ বীর মাওলানা আতাউর রহমান খান। ক্ষণজন্মা এ আলেম ১৯৪৩ সালের ১ মার্চ কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। ২০০৮ সালের ৩০ জুলাই ঢাকায় আসার পথে হৃদরোগে আক্রন্ত হয়ে ইন্তেকাল করেন।
তৎকালীন সময়ে মাওলানা আতাউর রহমান খান ছিলেন à¦