বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি ঘরানার ইসলামি দলগুলোর সঙ্গে হেফাজতের বৈঠক কাল অপ্রয়োজনীয় সিজার কে না বলি জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

আগামীকাল পাকুন্দিয়ায় আসছেন মাওলানা উবায়দুর রহমান খান নদভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নূরুল জান্নাত মান্ন‍া, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি : আগামীকাল (২৬ই ডিসেম্বর) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আসছেন বিশিষ্ট আলেমে দীন, ইতিহাস গবেষক ও দৈনিক ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী।

তিনি পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠে আয়োজিত তিন দিনব্যাপি তাফসীরুল কুরআন মাহফিলের ৩য় দিন ২৬ ডিসেম্বর মঙ্গলবার প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, পাকুন্দিয়া তাফসীরুল কুরআন মাহফিল কমিটির উদ্যোগে পাকুন্দিয়া সদর ঈদগাহ ময়দানে ২৪, ২৫ ও ২৬ ডিসেম্বর তিন দিনব্যাপি তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,  কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের সাংসদ অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, পৌর মেয়র আক্তারুজ্জামান খোকন।

তিনদিন ব্যাপি এ তাফসীরুল কুরআন মাহফিলে অন্যানের মধ্যে দেশবরেণ্য ও স্থানীয় ওলামায়ে কেরামগণ তাফসীর পেশ করবেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ