বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

রোহিঙ্গা প্রত্যাবসনে দ্বিপাক্ষিক চুক্তির উপর আস্থা রাখা সম্ভব নয় : ডা. জাফরুল্লাহ চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা প্রত্যাবসনে শুধুমাত্র দ্বিপাক্ষিক চুক্তির উপর আস্থা রাখা সম্ভব নয়, এর জন্য কুটনৈতিক তৎপরতা আরো বৃদ্ধি করা উচিত বলে মন্তব্য করেছেন, গণস্বাস্থ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, ভারত এবং চিনকে আমরা বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু বলে জানি। কিন্তু দূর্ভাগ্য হলো আজকের এই রোহিঙ্গা সংকট সমাধানে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভারত এবং চিন।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে 'রোহিঙ্গা হত্যা-নির্যাতন বন্ধ এবং রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব দিয়ে দ্রুত ফিরিয়ে নেওয়ার দাবিতে' আদর্শ নাগরিক আন্দোলন-Ideal Citizen Movement কর্তৃক পূর্ব ঘোষিত লংমার্চ পূর্ব সমাবেশে সংহতি প্রকাশ করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভারত এবং চিনকে মানবতার পক্ষে দাড় করানোর জন্য বাংলাদেশের কুটনৈতিক তৎপরতা আরো জোরদার করা উচিত। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রয়োজনে চিন, ভারত সফর করা উচিত। কারণ চিন এবং ভারতের নিরব সমর্থনের কারণেই মিয়ানমারের সামরিক জেনারেলরা বিশ্ব জনমত উপেক্ষা করার দু:সাহস দেখাচ্ছে।

আদর্শ নাগরিক আন্দোলনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান-এর সভাপতিত্বে এরং সাধারণ সম্পাদক এডভোকেট মো. আল-আমিন-এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, আদর্শ নাগরিক আন্দোলনের সহ-সভাপতি লিয়াকত আলী, এস.এম আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনূর ইসলাম শাহীন, এস.এম কামালউদ্দিন ইসমাইল, অর্থ সম্পাদক আবু, সাঈদ পাটোয়ারী, হাসান আল মামুন, জিয়াউল হক প্রমুখ।

এসএস/