সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রাজধানীর জামিয়া ইকরায় চলছে ২দিন ব্যাপী ইসলাহি ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাজধানী ঢাকার জামিয়া ইকরায় চলছে ইসলাহি ইজতেমা।

শুক্রবার বিকালে রাজধানীর ইকরা বাংলাদেশ মিলনায়তনে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এর বয়ানের মাধ্যমে দুদিন ব্যাপী ঢাকা ইসলাহী ইজতেমার উদ্বোধণ করেন।

তিনি বলেন,  হিংসা ও বিদ্বেষ ভুলে গিয়ে সুস্থ ও সুস্থ সমাজ গড়ার প্রত্যয় গ্রহণের আহ্বান জানিয়েছেন  তিনি বলেন, আমাদের সমাজ হিংসায় জ্বলে যাচ্ছে। বিদ্বেষের বাষ্প আমাদের প্রতিনিয়ত গ্রাস করছে। কুকুরের মতো অনুভূতি শক্তিও আমাদের নেই। কুকুর কখনোই লাঠি বা ইটপাটকেলের উপর আক্রমণ করে না। ইটবাহককে আঘাতের চেষ্টা করে।

নিজেদের দৃষ্টিভঙ্গিকে গাইরুল্লাহ ফিরিয়ে আল্লাহমুখী করার আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, আমরা যদি সত্যিকার অর্থেই আল্লাহর দিকে ফিরতে পারি তখন সমাজ হবে শান্তির।

মানুষ শান্তির পিছনে দৌড়াচ্ছে দাবি করে আল্লামা মাসঊদ বলেন, প্রকৃতপক্ষে আল্লাহর প্রিয় যে সে কখনোই শান্তিবিরোধী হতে পারে না। পিয়ারে হাবিবের উম্মত হওয়া সত্ত্বেও আমরা আল্লাহর সাহায্য ও রহমতকে সঙ্গী বানাতে পারি না।

শুক্রবার বিকালে রাজধানীর ইকরা বাংলাদেশ মিলনায়তনে দুদিন ব্যাপী ঢাকা ইসলাহী ইজতেমার উদ্বোধনী ভাষণে আল্লামা মাসঊদ এসব কথা বলেন।

মাগরিবের পর আলোচনা পেশ করেন ভারতের মুরাদাবাদের প্রধান মুফতি আওলাদে রাসূল সালমান মনসুরপুরী।

এরআগে, দারুল উলূম দেওবন্দের হাদীসের উস্তাদ মাওলানা আবদুল্লাহ মারুফী জুমার নামাজের খুৎবা দেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ