মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ভাঙলেও জোড়া লেগে যাবে স্মার্টফোনের কাচ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলম: স্মার্টফোনের কাচ ভেঙে যাওয়া মানে স্মার্টফোনই অচল হয়ে পড়া। কিন্তু  এখন থেকে স্মার্টফোনের কাচ নিয়ে ভাবতে হবে না আর।ল্যাবরেটরীতে তৈরি হয়েছে বিশেষ ধরণের কাচ।

যেমন তেমন কাচ নয় কিন্তু! এ কাচ ভাঙলেও জোড়া লেগে যাবে নিজে নিজেই। টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে এই আকস্মিক উদ্ভাবনের কথা সম্প্রতি ছাপা হয়েছে ‘সায়েন্স’ ম্যাগাজিনে।।

গবেষণা সংশ্লিষ্টদের মতে এই কাচ ব্যবহারে স্মার্টফোন হবে আরও বেশি টেকসই। হাত পড়ে গেলেও স্মার্টফোনের ডিসপ্লের আর ভাঙার ভয় থাকবে না।

টোকিও বিশ্ববিদ্যালয়ের রসায়ন ও জৈবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক তাকুজো আইদার তত্ত্বাবধানে বিশেষ এক ধরণের আঠা তৈরির চেষ্টা চালাচ্ছিলেন এক দল গবেষক। হঠাৎই কিছু পরিবর্তন তাকুজোর নজরে আসে।

তিনি দেখেন, অপ্রত্যাশিতভাবে এক স্নাতক স্তরের ছাত্র যা তৈরি করে ফেলেছে, তা আদৌ আঠা নয়, বরং একটি বিশেষ ধরনের কাচ, যাতে চিড় ধরলে বা ভেঙে গেলে নিজে নিজেই আবার পূর্বাবস্থায় ফিরে যাওয়ার ক্ষমতা রয়েছে!

অধ্যাপক তাকুজো জানান, ঘরের স্বাভাবিক তাপমাত্রাতেই এই কাচের ভাঙা অংশ হাতে করে চেপে ধরলে জোড়া লেগে যাবে। সেকেন্ড তিরিশেক চেপে রাখতে হবে, যদি তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস থাকে। নির্দিষ্ট অনুপাতে পলিমার ব্যবহার করে এই বিশেষ ধরনের (সেল্ফ হিলিং গ্লাস) কাচ তৈরি হয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ