শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

ওমরাহ পালনে সাকিব-অনন্ত ও শাহরিয়ার নাফিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
ডেস্ক

কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল টি-টেন লিগ। সেখানে কেরালা কিংসের হয়ে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ টি-টেন লিগে অংশ নেন সাকিব। টি-টেন লিগে অংশ নেয়ার পর সৌদি আরবে উমরাহ করতে গেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তার সঙ্গে আছেন চলচ্চিত্র তারকা অনন্ত জলিল এবং আরেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস।

বুধবার মুফতি উসামা তার ফেসুবক পেইজে সাকিব আল হাসানকে উল্লেখ করে ছবি আপলোড করেছেন। এই ছবিতে দেখা যাচ্ছে সাকিব আল হাসান, অনন্ত জলিল, শাহরিয়ার নাফিস ও মুফতি উসামা সহ আরও একজন বসে আছেন। ছবির ক্যাপশনে মুফতি উসামা লিখেছেন, ‘মদিনায় সাকিব আল হাসান, মুফতি উসামা, শাহরিয়ার নাফিস ও অনন্ত জলিল।’

গত ১৭ ডিসেম্বর ওমরাহ পালন করতে সৌদি আরবে যান অনন্ত জলিল।

অনন্ত জলিল সিনেমা নির্মাণ ও অভিনয়ের মাধ্যমে সবার কাছে পরিচিতি পান। ২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে তার বাংলা চলচ্চিত্রে অভিষেক। তাবলিগ জামাতের মেহনতে সিনেমা জগৎ ছেড়ে বর্তমানে
ব্যবসা ও ধর্মচর্চায় ব্যস্ত রয়েছেন অনন্ত।

কিছুদিন আগে,  সাহাবীদের নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনার কথা জানালেও সেখান থেকে সরে আসেন তিনি। অনন্ত বলেন, সাহাবীদের নিয়ে সিনেমা নির্মাণ ইসলাম সমর্থন করে না।

চলচ্চিত্র থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে সরে না দাঁড়ালেও ধর্মচর্চায় ব্যস্ত হওয়ায় তিনি এখন আর সিনেমা করবেন না বলেই মনে করছেন অনেকে। অন্যদিকে ক্রিকেট নিয়েই ব্যস্ত রয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ