বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

ফরিদপুরে মাদরাসা ছাত্রের করুণ মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরের সদরপুর উপজেলায় সহপাঠীর লাঠির আঘাতে এক মাদরাসা শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ আলী সদর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল ফাজিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিলো।

সে  যশোর জেলার চৌগাছা উপজেলাস্থ ফুলসারা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এই ঘটনায় সহপাঠী ইসরাফিলকে (১৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

জানা যায়, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গতকাল শনিবার বিকেলে দুই সহপাঠীর মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে পরের দিন আজ দুপুরে ইসরাফিল মাদ্রাসার হলরুমে বাঁশের লাঠি দিয়ে মোহাম্মদ আলীর মাথায় আঘাত করলে সে মারাত্মক আহত হয়।

আশঙ্কাজনক অবস্থায় তাকে বিশ্বজাকের মঞ্জিল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে দুপুর আড়াইটার দিকে মোহাম্মদ আলীর মৃত্যু হয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ