শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

আল্লামা আব্দুল বাসিত বরকতপুরী রহ. ছিলেন এক ক্ষণজন্মা আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি লুৎফর রহমান কাসেমি : প্রবীন আলেমে দ্বীন সিলেট আজাদ দ্বীনি এদারার সাবেক মহাসচিব শায়খুল হাদীস আল্লামা আব্দুল বাসিত বরকতপুরী রহ. ইন্তেকাল করেছেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

তার মৃত্যুতে আজ অগনিত আলেম ও দীনি শিক্ষা প্রতিষ্ঠান অভিভাবকহীন হলো।

জীবন মৃত্যুর বাগঢোর মহামহিম আল্লাহর হাতে এবং আমরা সবাই তাঁর ইচ্ছার কাছে সমর্পিত । প্রতিদিন অগনিত মৃত্যু সংবাদ আসে এবং এতে আমরা শোকগ্রস্থ ও মর্মাহত হই; কিন্তু কিছু কিছু মৃত্যু আমাদেরকে অপূরনীয় শূন্যতায় নিক্ষেপ করে । আল্লামা বরকতপুরী রহ. এর ইন্তিকাল আমাদের শুধু শোকগ্রস্থই করে নি; বরং এক অপূরনীয় শূন্যতায় ঠেলে দিয়েছে।

আলেমগণ আসেন আলেমগণ যান । তাঁদের এই আসা যেমন জগতকে আলোকিত করে তেমনি তাঁদের প্রস্থান আমাদেরকে করে বিচলিত। এই ধারা চলমান হলেও আল্লামা বরকতপূরী রহ. ছিলেন অনন্য । শিক্ষা-শিক্ষণ ও মানুষগঠনে তিনি ছিলেন এক অতুলনীয় কারিগর ।

তিনি আজ আমাদের মাঝে না থাকলেও ইলমে দ্বীনের ধারা যতদিন বহমান থাকবে ততদিন তাঁর রেখে যাওয়া কর্মধারা ধ্রুব তারার মতো আমাদেরকে আলো দিতে থাকবে ।

লেখক : সভাপতি, ইউনাইটেড উলামা কাউন্সিল অফ ইউ এস এ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ