মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

দিনে এক কাপ 'চা' সুস্থ রাখবে দৃষ্টি শক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনলাইন ডেস্ক: চা বিলাসীদের জন্য সুখবর! সাম্প্রতিক এক গবেষণা বলছে, দিনে এক কাপ চা পান সুস্থ রাখতে পারে আপনার চোখকে। গ্লুকোমা থেকে চোখকে বাঁচাতে নাকি রীতিমতো ওষুধ হিসেবে কাজ করে চা। কিন্তু শর্ত একটাই। এই চা হতে হবে ধোঁয়া ওঠা কাপের। আইসড টি কিংবা অন্য কোনো নরম পানীয় সেবনে কিছুই ফল হবে না, বলছে গবেষণা।

চোখের ভেতরের প্রয়োজনীয় তরলের চাপের ভারসাম্য হারানোকেই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে গ্লুকোমা। বর্তমানে অন্ধত্বের পেছনে সবচেয়ে বড় কারণ কিন্তু এটাই। সারা পৃথিবীতে গ্লুকোমা আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে পঞ্চাশ কোটি। ২০২০-এর মধ্যে সংখ্যাটা ৬০ কোটি ছাড়াবে বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা।

মার্কিন যুক্তরাষ্ট্রের 'ন্যাশনাল হেলথ অ্যান্ড নিউট্রিশন একজামিনেশন সারভে'র পক্ষ থেকে ১০০০০ মানুষের ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে, টানা এক বছর প্রতিদিন এক কাপ গরম চা যারা নিয়মিত পান করেছেন, তাদের ক্ষেত্রে গ্লুকোমায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমেছে।

ধূমপান করেন না, এবং ডায়াবেটিসের রোগী নন, এরকম মানুষের ক্ষেত্রেই অবশ্য কাজে দেবে এই টোটকা।

তাতে কি বা আসে যায়! বাঙালির তো চা ছাড়া এমনিতেই চলে না। তা সে রকে বসা আড্ডার আসরেই হোক, অথবা অফিসের কাজের চাপে 'স্ট্রেস' কমাতেই হোক। আর শীতকাল হলে তো কথাই নেই। সুত্র: বাংলাদেশ প্রতিদিন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ