বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

লামায় পানিতে ডুবে তাবলিগ জামায়াতের সাথীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীর পানিতে ডুবে তাবলিগ জামায়াতের এক সদস্যে মুশফিকুর রহমান (১৬) নামে কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে ২নং ওয়ার্ড উত্তর দরদরী নয়াপাড়া এলাকার মাতামুহুরী নদীর ঘাটে এ ঘটনা ঘটে।

মুশফিকুর রহমান মাদারীপুর জেলার শিবচর পৌরসভার নয়াপাড়ার বাসিন্দা আবদুস সালামের ছেলে।

সূত্র জানায়, কয়েকদিন আগে মুশফিকুর তার বাবাসহ তাবলিগ জামায়াতের সাথে মাদারীপুর থেকে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের উত্তর দরদরী নয়াপাড়া পাড়া জামে মসজিদে আসে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সে অন্যদের সাথে মাতামুহুরী নদীর উত্তর দরদরী নয়াপাড়া এলাকার ঘাটে গোসল করতে মেনে ডুবে যায়।

এসময় এলাকাবাসী ও তার সঙ্গীরা অনেক খোজাখুজি করে পরে খবর পেয়ে লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ৩০মি. পর উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার বাবার হাতে লাশ হস্তান্তর করে লামা থানার পুলিশ। লামা থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

দেওবন্দের রাজুপুরে তিন দিনব্যাপী তাবলিগি ইজতেমা সম্পন্ন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ