বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

নান্দাইলে বখাটের ছুরিকাঘাতে মাদরাসা ছাত্রী আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ তারিক জামি
নান্দাইল প্রতিনিধি

নান্দাইল উপজেলার আচারগাঁও ফাজিল মাদরাসা থেকে ২০১৮ সালের দাখিল পরীক্ষার্থী, আচারগাঁও জলসিড়ি বাসস্ট্যান্ড এলাকার বাকি বিল্লাহর কন্যা সাওদা আক্তার (১৬) বখাটে মিয়াদ হোসেনর ছুরিকাঘাতে গুরতর আহত হয়।

আজ (১৩ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে আচারগাঁও জলসিড়ি বাসস্ট্যান্ডে, বখাটে মিয়াদ হোসেন প্রকাশ্যে সাওদা আক্তারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়,  ওই ছাত্রীকে গুরুত্বর আহত অবস্থায় নান্দাইল উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মশিউর রহমান জানান, আচারগাঁও জলসিড়ি বাসস্ট্যান্ড এলাকার আল আমিনের পুত্র মিয়াদ হোসেন উক্ত ছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রেম নিবেদন করে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত করে।

পুলিশ ঘটনাস্থল থেকে উক্ত ঘটনায় সহযোগীতা করার অপরাধে একই এলাকার ফেরদৌস ভূইয়ার পুত্র নোমান (১৮) কে আটক করে থানায় নিয়ে যায়। এ রিপোর্ট পাঠানো পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অারএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ