বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

ধুনটে তিন দিনের বিশ্ব ইজতেমা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার ধুনটে শুরু হয়েছে ৩ দিনব্যাপী দেশের দ্বিতীয় বৃহত্তম ৪০তম বিশ্ব ইজতেম। অন্যান্য বারের মতো এবারও উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম স্কুলের সামনে ময়দান ইজতেমা শুরু হয়েছে।

আজ বিকেলে আসরের নামাজের পর উদ্বোধনী বয়ানের মধ্যে দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়।

ইজতেমা আয়োজক কমিটির সুরা সদস্য হুমায়ন কবীর বলেন, ঢাকা-কাকরাইল মসজিদের তত্বাবধায়নে সরুগ্রাম ৪০তম বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। দেশ-বিদেশের হাজার হাজার ধর্মপ্রাণ মুসুল্লীগণ ইজতেমা ময়দানে সমবেত হয়েছেন।

ইজতেমায় নবী রাসূলের তরিকা ও আল্লাহর ইবাদত বন্দেগীসহ ধর্মীয় বিষয়াদী নিয়ে প্রতিদিন ফজর, যোহর, আছর ও মাগরিবের নামাজ আদায় শেষে দেশ-বিদেশের ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিস থেকে বয়ান পেশ করবেন। এছাড়া ইজতেমায় তাবলিগ জামায়াতের গুরুত্ব, কার্যক্রম ও করণীয় বিষয়ে মুসল্লিদের অবগত করবেন। প্রতি বছরের মতো এবারও সৌদি আরব, মরক্কো, মালয়েশিয়াসহ বিশ্বের অনেক দেশ থেকে মুসুল্লিরা ইজতেমার জমায়েত হয়েছেন।

বগুড়ার ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, ইজতেমা ময়দানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন পর্যায়ের লোকজন। বিদেশি মুসুল্লিদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আগামী ১৫ ডিসেম্বর দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে মুনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি ঘটবে।

ইলম ও ওলামা সম্পর্কে হজরতজি ইলিয়াস রহ. এর গুরুত্বপূর্ণ বাণী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ