মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আকর্ষণীয় ব্যক্তি হওয়ার ১০ উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আপনার আশেপাশে দেখবেন কিছু মানুষ আছেন যারা কোনো একটি সভা কিংবা আড্ডা জমিয়ে তুলতে পারেন, হয়ে উঠেন মধ্যমণি। পুরো অনুষ্ঠানটিকেই তারা মাতিয়ে রাখেন। সাধারণত এরকম আকর্ষণীয় মানুষের কিছু গুণাবলী থাকে। যার কারণে তিনি হন অন্যের চেয়ে আলাদা এবং সবার কাছে প্রিয়।

১. ভালো শ্রোতা হয়ে উঠুন
আকর্ষণীয় মানুষরা খুবই ভালো শ্রোতা হয়। অন্যরা যা বলছে তারা সেই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনে। তারা কখনোই অন্যের কথার মাঝে বাঁধা সৃষ্টি করে না। কেউ যখন কোনো কথা বলে তারা সেই কথা শোনে এবং তা বোঝার চেষ্টা করে। তারা যখন কারো সাথে কথা বলে তখন সামনে উপস্থিত ব্যক্তিকে জ্ঞান দেয় না। তারা কখনো নিজের প্রশংসা করতে ব্যস্ত থাকে না। কথা বলা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। সুতরাং মানুষের কথা শোনার জন্য যখন তারা কোনো মানুষকে পায় সেই মানুষ তার কাছে আকর্ষণীয় হয়ে উঠে।

২. স্পষ্ট ভাষায় কথা বলুন
আকর্ষণীয় মানুষের অন্যতম প্রধান গুণ হলো তারা স্পষ্টভাষী। তারা যখন কোনো বিষয়ে কথা বলে তখন তা খুব পরিষ্কার করে কথা বলে। তারা অপ্রয়োজনীয় কথা বাদ দিয়ে শুধু দরকারী কথা স্পষ্ট ভাষায় বলে। তারা অসংশয়ে, অসংকচে সাবলীলভাবে নিজের বক্তব্য অন্যের কাছে তুলে ধরে।

৩. হালকা কথা বাদ দিন
গবেষণায় দেখা গেছে, কারো সঙ্গে হালকা ও অপ্রয়োজনীয় কথা বলার তুলনায় গভীর ও অর্থপূর্ণ কথাবার্তা সম্পর্ক ঘনিষ্ঠ করে। তাই হালকা কথা বাদ দিয়ে অর্থপূর্ণ কথা বলুন।

৪.  খাঁটি এবং অকৃত্রিম হওয়ার চেষ্টা করুন
কেউ নকল এবং ছদ্মবেশী মানুষ পছন্দ করে না। কেননা তারা বিশ্বাসযাগ্য নয়। কোন মানুষ কি উদ্দেশ্যে এসেছে এটার পিছনে সময় নষ্ট করতে কেউ পছন্দ করে না। এজন্য আকর্ষণীয় মানুষ সবার কাছে প্রিয়। কেননা তারা নির্ভেজাল এবং অকৃত্রিম।

৫.  ফোনে অধিক সময় ব্যয় করা থেকে বিরত থাকুন
আকর্ষণীয় অথবা আরাধ্য মানুষের অন্যতম আরেকটি গুণ হলো তারা যেকোনো যন্ত্রের থেকে মানুষকে বেশি প্রাধান্য দেয়। তার সামনে কোনো মানুষ বসে থাকলে সে ফোনের থেকে সামনে বসে থাকা মানুষটিকে বেশি প্রাধান্য দেয়। এতে সামনে বসে থাকা মানুষটি নিজেকে অবহেলিত মনে করে না। বরং আপনি যখন তাদের সাথে থাকবেন তারা আপনাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিবে এবং এটি আপনার আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবে।

৬. উপকারীর উপকার স্বীকার করুন
সবাই নিজের প্রশংসা শুনতে পছন্দ করে। যারা কামনীয় ব্যক্তি, তারা সবসময় অন্যের উপকারের কথা মন