মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এবার টেক্সাসকে মেক্সিকোর অংশ হিসেবে স্বীকৃতি দিলো ফিলিস্তিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সজিব সরকার: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার ফলশ্রুতিতে ফিলিস্তিন কর্তৃপক্ষ টেক্সাসকে মেক্সিকোর অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা ১৮৪০ সালে যুক্তরাষ্ট্র জবরদস্তি করে নিজেদের দখলে নিয়েছিল।

ফিলিস্তিন কর্তৃপক্ষের এক মুখপাত্র বলেন, ‘রিও গ্র্যান্ডির উত্তর এবং পূর্ব অঞ্চলটি মেক্সিকোর জনগণের জন্য খুব গুরুত্বপূর্ণ। পূর্বে এ অঞ্চলটি মেক্সিকোর তত্ত্বাবধানে ছিল। তারপর, মার্কিন সাবেক প্রেসিডেন্ট জেমস পোক অঞ্চলটিতে সেনাদল পাঠায় এবং ক্যালিফোর্নিয়া, নিউ মেক্সিকো, অ্যারিযোনার অধিকাংশ অঞ্চল, ন্যাভাদা, উতাহ, উয়োমিং এবং কলরাডোর কিছু অঞ্চল দখল করে নেয়।

আমরা খুব শীঘ্রই এসব অঞ্চলগুলিকেও মেক্সিকোর অংশ হিসেবে স্বীকৃতি দিবো।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহামুদ আব্বাস বলেন, ‘এটি মেক্সিকো-যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন করবে এবং দুদেশের নিরাপত্তা ও অভিবাসী সমস্যা সমাধানে সাহায্য করবে। আমরা জানি যে মেক্সিকোর টেক্সাস অঞ্চলটি মার্কিন জনগনের জন্য একটি ভীতিকর জায়গা। উপরন্তু টেক্সাসের বেশিরভাগ মানুষই স্প্যানিস ভাষায় কথা বলে। ’

টেক্সাসকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে মেক্সিকোতে ফিলিস্তিন দূতাবাস খুব শিগগির টেক্সাসের হাউসটনে স্থানান্তর করা হবে বলেও জানানো হয়েছে।

সূত্র: আমাদেরসময় ডটকম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ