শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

১৬ বছরের জন্য মাছ ধরা নিষিদ্ধ হলো নয় দেশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু প্রদেশের বরফ যে ক্রমাগত গলছে, সে তো সবারই জানা। পরিবেশবিদদের আশঙ্কা, বরফ গলা জলে ক’দিনের মধ্যেই শুরু হবে  মাছ শিকার। পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থেকে ন’টি মেরু প্রদেশীয় দেশে বাণিজ্যিক উদ্দেশে মাছ ধরা নিষিদ্ধ হল সম্প্রতি।

এই নিষেধাজ্ঞা ১৬ বছরের জন্য জারি থাকবে। এই প্রসঙ্গে মার্কিন সমুদ্র এবং মৎস্যচাষ বিষয়ক দূত ডেভিড বাল্টন বলেছেন, “যাবতীয় যা ক্ষয় ক্ষতি হওয়ার, ঘটে যাওয়ার আগে এই প্রথম সরকার কোনও পদক্ষেপ করল”।

২০১৫ সাল নাগাদ বাণিজ্যিক পদ্ধতিতে মাছ ধরা নিষিদ্ধ করতে চুক্তিবদ্ধ হয়েছিল রাশিয়া, কানাডা, ডেনমার্ক, নরওয়ে এবং মার্কিন যুক্তরাষ্ট্র। দু’বছর ধরে চলা একাধিক বৈঠকের পর ওই একই চুক্তিতে আবদ্ধ হল দক্ষিণ কোরিয়া, চিন, জাপান, আইসল্যান্ড এবং ইওরোপীয় ইউনিয়ন। ২৮ লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে জারি হল এই নিষেধাজ্ঞা। ১৬ বছর পেরিয়ে গেলে পরবর্তী পাঁচ বছরের জন্য ফের বাড়ানো যাবে নিষেধাজ্ঞা।

এই খবরে স্বস্তির নিশ্বাস ফেলেছেন পরিবেশবিদরা। তাঁদের অনেকেরই আশঙ্কা ছিল, যে হারে মেরু প্রদেশের বরফ গলতে শুরু করেছে, তাতে খুব শিগগির ওই অঞ্চলের বরফ গলা জলে মাছ ধরা শুরু হবে। কিন্তু না, মেরু দেশের সামুদ্রিক বাস্তুতন্ত্র পর্যবেক্ষণ করার জন্য বিজ্ঞানীরা  ১৬ বছর হাতে পাচ্ছেন ।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ