সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

মদিনার ঐতিহাসিক ৭ মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম

১. কিবলাতাঈন মসজিদ:  দ্বিতীয় হিজরির ১৫ শাবান এই মসজিদে রাসূলুল্লাহ সা.  নামাজরত অবস্থায় মুসলমানদের ক্বেবলা মসজিদুল আকসা থেকে মসজিদুল হারামের দিকে পরিবর্তিত হয়েছিল। একই মসজিদে দাঁড়িয়ে যেহেতু হুজুরে পাক সা. দুই কিবলার দিকে মুখ করে নামাজ পড়েছিলেন তাই এই মসজিদের নাম কিবলাতাইন বা দুই কিবলা রাখা হয়েছে।মসজিদের ভেতরে মূল পুরোনো মসজিদের অংশ অক্ষত রেখে চারদিকে দালান করে মসজিদ বর্ধিত করা হয়েছে।

২. মসজিদে গামামাহ: এ মসজিদকে মোসাল্লাহও বলা হয়। রাসুলুল্লাহ সা. প্রথম ঈদের সালাত ও শেষ জীবনের ঈদের সালাতগুলো মসজিদে গামামাহয় আদায় করেন।এটি মসজিদে নববীর দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত মসজিদে নববী থেকে বেরিয়ে এই জায়গায়ই অনাবৃষ্টির সময় রাসূলুল্লাহ সা. তাঁর সাহাবিদের নিয়ে নামাজ আদায় করেছেন। এখানে খুতবা দেয়ার সময় মেঘ আল্লাহর রাসূল সা. কে ছায়া দিত। মেঘের আরবি নাম ‘গামাম’। পরে এই স্থানে মসজিদ নির্মাণ করা হয়।

৩. মসজিদে কুবা: হজরত মুহাম্মদ সা. মদিনায় আগমন করে প্রথম শহরের প্রবেশদ্বারে কুবা নামক স্থানে নামাজ পড়েন। পরে এখানে মসজিদ গড়ে ওঠে। হাদিস শরিফে বর্ণিত আছে, ঘর থেকে অজু করে মসজিদে কুবায় গিয়ে নামাজ পড়লে একটি ওমরাহর সমান সওয়াব পাওয়া যায়।

৪. ওহুদ: ইসলামের ইতিহাসে দ্বিতীয় যুদ্ধ এটি। দুই মাথাওয়ালা একটি পাহাড়, দুই মাথার মাঝখানে একটু নিচু-এটাই ওহুদের পাহাড়। তৃতীয় হিজরির শাওয়াল মাসে এ যুদ্ধ সংঘটিত হয়েছিল।

৫. মসজিদে মিকাত: মদিনা থেকে মক্কা যাওয়ার পথে মসজিদে নববী থেকে ১৪ কিলোমিটার দূরে এ মসজিদটি অবস্থিত। মদিনাবাসীর মিকাত বলে এ মসজিদটি মসজিদে মিকাত নামে পরিচিত।

৬. মসজিদে জুমু’আ: রাসুলুল্লাহ সা. হিজরতের সময় কুবার অদূরে রানুনা উপত্যকায় ১০০ জন সাহাবাকে নিয়ে মসজিদে জুমু’আর স্থানে প্রথম জুমু’আর সালাত আদায় করেন।

৭. মসজিদে আবু বকর রা.: এটি মসজিদে গামামাহর উত্তরে অবস্থিত। হজরত আবু বকর রা. খলিফা থাকাকালে এ মসজিদে ঈদের সালাত পড়াতেন। তাই এটি মসজিদে আবু বকর রা. হিসেবে পরিচিতি লাভ করেছে।

আরএম

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ